ট্রাম্পকে ব্যঙ্গ করে কী বার্তা দিলেন গালিবাফ?
কথায় আছে- হাতি যখন গর্তে পড়ে তখন চামচিকাও লাথি মারে। ইরান যুদ্ধে জড়ানোর পর ট্রাম্পের অবস্থা এখন অনেকটাই এমন। যুদ্ধের শুরুতে ইরানের শীর্ষ নেতাদের হত্যা করে বুনো উল্লাস করে নি:শর্ত আত্মসমর্পণের শর্ত দেওয়া ট্রাম্প; এখন এমন ফাঁদে পড়েছেন যে, উল্টো সমঝোতায় আসতে এর ওর কাছে ধর্না দিচ্ছেন। মাত্র দুই মাসের যুদ্ধেই প্রবল প্রতাপশালী মার্কিন প্রেসিডেন্টের এমন অসহায়ত্ব দেখে ব্যাঙ্গ করতে ছাড়ছেন না ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
