Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
৪০০ ছাড়িয়ে শ্রীলঙ্কার লিড

খেলা

টিবিএস রিপোর্ট
02 May, 2021, 11:35 am
Last modified: 02 May, 2021, 12:54 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ

৪০০ ছাড়িয়ে শ্রীলঙ্কার লিড

সিরিজের দ্বিতীয় টেস্টে পাল্লেকেলেতে বাংলাদেশের পথ কঠিন হচ্ছে। প্রথম ইনিংসেই ২৪২ রানের লিড পাওয়া শ্রীলঙ্কা দ্রুত রান তুলে বাংলাদেশের লক্ষ্য বড় করে যাচ্ছে।
টিবিএস রিপোর্ট
02 May, 2021, 11:35 am
Last modified: 02 May, 2021, 12:54 pm
৪১ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

সিরিজের দ্বিতীয় টেস্টে পাল্লেকেলেতে বাংলাদেশের পথ কঠিন হচ্ছে। প্রথম ইনিংসেই ২৪২ রানের লিড পাওয়া শ্রীলঙ্কা দ্রুত রান তুলে বাংলাদেশের লক্ষ্য বড় করে যাচ্ছে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭২ রান তুলেছে স্বাগতিকরা। ৪১৪ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজর বিরতিতে গেছে স্বাগতিকরা। 

নিরোশান ডিকভেলা ২২ বলে ২৩ ও রমেশ মেন্ডিস ২ রানে অপরাজিত আছেন। চতুর্থ দিনে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন শ্রীলঙ্কার সব ব্যাটসম্যান। এদিন ৩২ ওভারে ১৫৫ রান তুলেছে শ্রীলঙ্কা। শেষ ১০ ওভারে ৫৭ রান তুলেছে স্বাগতিকরা। বাংলাদেশের তিন স্পিনার শ্রীলঙ্কার ৬ উইকেট নিয়েছেন। তাইজুল ৩টি, মিরাজ ২টি ও সাইফ একটি উইকেট নিয়েছেন। 

দ্রুত রান তুলছে শ্রীলঙ্কা

৪১ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। বাংলাদেশকে বড় লক্ষ্য দেওয়া এবং বেশি সময় ব্যাটিং করানোর জন্য দ্রুত রান তুলে যাচ্ছে স্বাগতিকরা। হাফ সেঞ্চুরি তুলে নেওয়া লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ওয়ানডে স্টাইলে খেলে যাচ্ছেন। ধনঞ্জয়া ডি সিলভাও দ্রুত ব্যাট চালাচ্ছেন। 

যদিও দ্বিতীয় ইনিংসে দাপুটে শুরু করা হয়নি শ্রীলঙ্কার। তৃতীয় দিন ১৭ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। চতুর্থ দিন দলীয় ৩৯ রানে আরেকটি উইকেট হারায় তারা। তবে বাংলাদেশের স্পিনারদের তোপ সামলে নিয়ে লিড বাড়িয়ে নিচ্ছেন করুণারত্নে ও ধনঞ্জয়া। ২৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ৯৭ রান। ইতোমধ্যে ৩৩৯ রানের লিড পেয়ে গেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসেই ২৪২ রানের লিড পেয়েছিল তারা।

করুনারত্নে ৭১ বলে ৫৮ ও ধনঞ্জয়া ৩৪ বলে ২৩ রানে ব্যাটিং করছেন। এই সিরিজে করুনারত্নের ব্যাটে রানের ফোয়ারা বইছে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৪৪ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস ১১৮ রান করেন করুনারত্নে। এবার আরও একটি হাফ সেঞ্চুরি তুলে নিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

৭ ওভারে ২ উইকেটে ১৭ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। চতুর্থ দিনে উইকেট হারানোর কথা না ভেবে লিড বড় করায় মনোযোগ দিয়েছে স্বাগতিকরা। এদিন ১৮ ওভারে ৮০ রান তুলেছেন স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার যাওয়া তিনটি উইকেটই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। তাইজুল ইসলাম ২টি ও মেহেদী হাসান মিরাজ একটি উইকেট পেয়েছেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]