ট্রাম্পের ওপর মার্কিন তরুণরা কেন অসন্তুষ্ট?
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এক অভাবনীয় দৃশ্য দেখেছিল পুরো বিশ্ব। যে তরুণ ভোটাররা সাধারণত ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে থাকেন, তাঁদের একটি বড় অংশই সেবার ভোট দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্পের 'বিশ্বের ইতিহাসের সেরা অর্থনীতি' গড়ার প্রতিশ্রুতিতে মুগ্ধ হয়ে রিপাবলিকান শিবিরে যোগ দিয়েছিলেন লাখ লাখ তরুণ।
