অস্ত্রের মজুত নিয়ে আবারও ট্রাম্পকে মের্জের খোঁচা
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে। রীতিমতো বাগযুদ্ধে জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। সুযোগ বুঝে খোঁচা দিতে ছাড়ছেন না একে অন্যকে। এই যেমন এবার যুক্তরাষ্ট্রের টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে ট্রাম্পকে খোঁচা দিয়েছেন মের্জ।
