Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

আন্তর্জাতিক

আল জাজিরা
03 May, 2026, 05:55 pm
Last modified: 03 May, 2026, 06:05 pm

Related News

  • পাঁচ দশক পরও তৈরি হয়নি ইস্টার্ন রিফাইনারির ২য় ইউনিট, বাস্তবায়ন ব্যয় বেড়ে প্রায় ৩ গুণ
  • জ্বালানি তেল রিফাইনারি স্থাপনে এস আলম গ্রুপের প্রস্তাবে বিপিসির সায়
  • সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করলেন আইনজীবী
  • হামাসের সদস্য ও আর্থিক সহায়তাকারী ১০ জনকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
  • র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর 

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

গত মাসের শেষের দিকে মার্কিন অর্থ দপ্তর বা ট্রেজারি ডিপার্টমেন্ট এই নিষেধাজ্ঞা জারি করেছিল।
আল জাজিরা
03 May, 2026, 05:55 pm
Last modified: 03 May, 2026, 06:05 pm
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স

ইরান থেকে তেল কেনার অভিযোগে নিজেদের ৫টি রিফাইনারি বা তেল শোধনাগারের ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা কার্যকর হতে না দেওয়ার ঘোষণা দিয়েছে চীন।

গত মাসের শেষের দিকে মার্কিন অর্থ দপ্তর বা ট্রেজারি ডিপার্টমেন্ট এই নিষেধাজ্ঞা জারি করেছিল। এর মূল উদ্দেশ্য ছিল এই চীনা শোধনাগারগুলোকে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থা বা লেনদেন থেকে পুরোপুরি বাদ দেওয়া। এছাড়া যারা এই শোধনাগারগুলোর সঙ্গে ব্যবসা করবে, তাদেরও জরিমানার মুখে ফেলার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

শনিবার এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় কড়া ভাষায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা 'আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মনীতির সরাসরি লঙ্ঘন'। তারা দাবি করেছে যে, এটি চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তৃতীয় কোনো দেশের ব্যবসাকে 'অন্যায়ভাবে' সীমিত করার চেষ্টা করছে।

মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্কিন পদক্ষেপ ঠেকাতে পাল্টা একটি 'প্রহিবিশন অর্ডার' বা নিষেধাজ্ঞা আদেশ জারি করেছে। এই আদেশের ফলে মার্কিন নিষেধাজ্ঞা 'কোনোভাবেই স্বীকার, প্রয়োগ বা মানা হবে না'। চীন সরকার বলছে, 'দেশের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থ রক্ষা করতেই' এই পাল্টা আদেশ দেওয়া হয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, 'জাতিসংঘের অনুমোদন ছাড়া বা আন্তর্জাতিক আইন না মেনে কেবল একতরফাভাবে কারও ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়াকে চীন সরকার কখনোই সমর্থন করে না।'

চীনের নতুন এই আদেশের ফলে হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারিসহ মোট ৫টি তেল শোধনাগারের ওপর আমেরিকার জারি করা সব ধরনের বিধিনিষেধ আটকে গেল। বাকি চারটি শোধনাগার মূলত চীনের স্বাধীন ও ছোট আকারের তেল শোধনাগার, যাদেরকে 'টিপট' বলা হয়। এগুলো হলো—শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেপেই শিনহাই কেমিক্যাল গ্রুপ, শোউগুয়াং লুচিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংজিং কেমিক্যাল।

গত ২৪ এপ্রিল নিষেধাজ্ঞা ঘোষণার সময় মার্কিন অর্থ দপ্তর হেংলি পেট্রোকেমিক্যালকে 'তেহরানের সবচেয়ে বড় গ্রাহক' বলে আখ্যায়িত করেছিল। তাদের দাবি ছিল, এই শোধনাগারটি কেবল তেল কিনে ইরানি সামরিক বাহিনীর জন্য শত শত কোটি ডলারের রাজস্ব আয় নিশ্চিত করে দিয়েছে।

গত বছর ট্রাম্প প্রশাসন এই একই রকম অভিযোগে চীনের আরও চারটি রিফাইনারি এবং কিছু অন্যান্য স্থাপনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।

এমনিতে চীনের চাহিদার অর্ধেকেরও বেশি তেল আসে মধ্যপ্রাচ্য থেকে। এর বড় একটি অংশই আসে ইরান থেকে। পণ্যবিষয়ক ডেটা প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে, ২০২৫ সালে ইরান বিদেশে যত তেল রপ্তানি করেছে, তার ৮০ শতাংশেরও বেশি একাই কিনেছে চীন।

চীনের এই 'টিপট' রিফাইনারিগুলো মূলত স্বাধীন ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত হয়। সিনোপেকের মতো রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর বিশাল শোধনাগারের তুলনায় এগুলো আকারে ছোট হয়।

তবে দেশের তেলের চাহিদা মেটানোর ক্ষেত্রে এই টিপটগুলো চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব শোধনাগার সাধারণত এমন দেশগুলো থেকে অপরিশোধিত তেল কেনে, যাদের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে, যেমন—ইরান, রাশিয়া এবং ভেনেজুয়েলা। এসব দেশ থেকে অনেক কম দামে তেল কিনে ফায়দা লোটে টিপটগুলো।

চীনের মোট তেল পরিশোধন ক্ষমতার চার ভাগের এক ভাগই এই টিপটগুলোর হাতে। কিন্তু তারপরও তারা অত্যন্ত সীমিত লাভে, এমনকি মাঝে মাঝে লোকসানেও ব্যবসা করে। সম্প্রতি চীনের নিজস্ব বাজারে জ্বালানির চাহিদা কমে যাওয়ায় এমনিতেই বেশ লোকসানে ছিল এসব শোধনাগার।

যুক্তরাষ্ট্রের এই নতুন নিষেধাজ্ঞা তাদের ব্যবসাকে আরও কঠিন করে তুলবে। কারণ এই শোধনাগারগুলোতে তেল পরিশোধনের পর যখন সেটি বিক্রি করার সময় আসবে, তখন সেই পণ্যে 'অরিজিন' বা কোথা থেকে তৈরি হয়েছে, তা সঠিকভাবে লেখার ক্ষেত্রে বড় ধরনের বাধার মুখে পড়বে এই কোম্পানিগুলো।

Related Topics

টপ নিউজ

টিপট রিফাইনারি / জ্বালানি তেল রিফাইনারি / যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • পাঁচ দশক পরও তৈরি হয়নি ইস্টার্ন রিফাইনারির ২য় ইউনিট, বাস্তবায়ন ব্যয় বেড়ে প্রায় ৩ গুণ
  • জ্বালানি তেল রিফাইনারি স্থাপনে এস আলম গ্রুপের প্রস্তাবে বিপিসির সায়
  • সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করলেন আইনজীবী
  • হামাসের সদস্য ও আর্থিক সহায়তাকারী ১০ জনকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
  • র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর 

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]