Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ভারতের বিশ্বকাপ আয়োজন করবে আরব আমিরাত!

খেলা

টিবিএস ডেস্ক
30 April, 2021, 04:50 pm
Last modified: 30 April, 2021, 04:57 pm

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • আমিরাতে ড্রোন হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে, দাবি ইরানি সূত্রের
  • বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের

ভারতের বিশ্বকাপ আয়োজন করবে আরব আমিরাত!

ভারতের করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। দিল্লিতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অবস্থা। প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, বাতাস ভারী হয়ে উঠছে স্বজন হারানোর আর্তনাদে। এমন অবস্থায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে ভারত। 
টিবিএস ডেস্ক
30 April, 2021, 04:50 pm
Last modified: 30 April, 2021, 04:57 pm
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

ভারতের করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। দিল্লিতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অবস্থা। প্রতিদিন হুহু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, বাতাস ভারী হয়ে উঠছে স্বজন হারানোর আর্তনাদে। এমন অবস্থায় আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে ভারত। 

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে, বিশ্বকাপ আয়োজনের অবস্থা না তৈরি করা গেলে ভারতে আসরটি থাকবে না। তবে স্থগিত করা হবে না সংক্ষিপ্ততম ফরম্যাটের এই বিশ্বকাপটি। আরব আমিরাতে আয়োজন করা হবে এবারের আসর। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

যদিও বিসিসিআইয়ের সিনিয়র কর্মকর্তা ধীরাজ মালহোত্রা জানিয়েছেন, করোনা পরিস্থিতি খারাপ হতে থাকলেও আগামী অক্টোবর-নভেম্বরে ভারতেই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা আছে বিসিসিআইয়ের। এই মাসের শুরুর দিকে আইসিসি জানায়, ভারতের বিশ্বকাপ আয়োজন সম্ভব না হলে প্ল্যান 'বি' আছে তাদের চিন্তায়। সেটা মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ সরিয়ে নেওয়া। 

বিশ্বকাপ আরব আমিরাতে সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ধীরাজ মালহোত্রা। বিসিসিআইয়ের গেম ডেভেলপমেন্টের এই জেনারেল ম্যানেজার বলেন, 'বিশ্বকাপ আরব আমিরাতে সরিয়ে নেওয়া হতে পারে। আমরা আশা করছি এটা বিসিসিআই দ্বারাই পরিচালিত হবে। টুর্নামেন্ট আরব আমিরাতে গেলেও পরিচালনায় থাকবে বিসিসিআই।'

ধীরাজ মালহোত্রা আরও বলেন, 'টুর্নামেন্টের একজন পরিচালক হিসেবে আমি মাত্রই দায়িত্ব পেয়েছি। আমি ভারতে টুর্নামেন্টটি আয়োজন করার সব ধরনের চেষ্টা করছি। আমরা সব পরিস্থিতিতে পর্যবেক্ষণ করব। এখন পর্যন্ত আমরা ভারতেই বিশ্বকাপ হবে ধরে টিকিট বিক্রয় এবং সারাবিশ্ব জুড়ে ভ্রমণকারীদের নিয়ে ভাবছি। তবে আমরা এখনও জানি না যে, অক্টোবরে পরিস্থিতি কেমন হবে।'

আইপিএলের ১৪তম আসর ভারতে অনুষ্ঠিত হচ্ছে। আগের আসরটি আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। করোনাকালে জৈব সুরক্ষা বলয় থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যবিধি ভালোভাবেই নিশ্চিত করেছিল আরব আমিরাত। তাই বিকল্প ভাবনা হিসেবে আরব আমিরাতের কথাই ভাবা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ / বিসিসিআই / আইসিসি / আরব আমিরাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • আমিরাতে ড্রোন হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে, দাবি ইরানি সূত্রের
  • বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]