Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ফ্যাসিস্ট আমলের সব অপরাধের বিচার করতে হবে: সংসদে বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2026, 10:20 pm
Last modified: 30 April, 2026, 10:26 pm

Related News

  • আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর: পানিসম্পদ মন্ত্রী
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • জামায়াতের এমপিকে মাইক্রোওয়েভ দেওয়ার প্রস্তাব পার্থের, আপত্তি বিরোধী দলীয় নেতার
  • সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই: স্পিকার
  • সংসদে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ জামায়াত নেতার, আপত্তিতে বক্তব্য এক্সপাঞ্জ

ফ্যাসিস্ট আমলের সব অপরাধের বিচার করতে হবে: সংসদে বিরোধীদলীয় নেতা

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদ অধিবেশনে দেওয়া ভাষণে ডা. শফিকুর রহমান বলেন, “ফ্যাসিস্ট আমলে যতগুলো অপরাধ সংঘটিত হয়েছে, যতগুলো খুন, গুম হয়েছে, যত জায়গায় মানবতা লঙ্ঘিত হয়েছে, ধর্ষণ হয়েছে—এই প্রত্যেকটি অপরাধের বিচার করতে হবে। সেই বিচার ওসমান হাদি পর্যন্ত আসতে হবে।”
টিবিএস রিপোর্ট
30 April, 2026, 10:20 pm
Last modified: 30 April, 2026, 10:26 pm
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং ভুল দেখলে বিরোধিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ সরকারের আমলের সকল হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবি করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদ অধিবেশনে দেওয়া ভাষণে ডা. শফিকুর রহমান বলেন, "ফ্যাসিস্ট আমলে যতগুলো অপরাধ সংঘটিত হয়েছে, যতগুলো খুন, গুম হয়েছে, যত জায়গায় মানবতা লঙ্ঘিত হয়েছে, ধর্ষণ হয়েছে—এই প্রত্যেকটি অপরাধের বিচার করতে হবে। সেই বিচার ওসমান হাদি পর্যন্ত আসতে হবে। কিন্তু বিচারের দিকে তাকিয়ে আমরা কিছুই বুঝতে পারছি না। বিচারের অঙ্গনে কি সবুজ পতাকা উঠছে, না লাল পতাকা উঠছে, না কালো পতাকা উঠছে? আমরা একটা সবুজ পতাকা দেখতে চাই।"

সংবিধান সংশোধন ও ৭২-এর সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের অনেক বন্ধু ৭১-এর সংবিধান সম্পর্কে তাদের 'হোল হার্টেড রেসপেক্ট' পে করেন। আমি পারি নাই। এই যে যারা করেন, তারা এখন সরকারি ট্রেজারি বেঞ্চে অনেকে বসে আছেন। আপনিও পারেন না, কারণ ৭২-এর সংবিধানটাকে পরিবর্তন করে দিয়ে গেছেন মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। তিনি ৭২-এর সব জায়গা রাখেন নাই; যে জায়গাগুলো তার দৃষ্টিতে সংস্কার-মেরামতের দরকার ছিল, তিনি তা করেছেন। তাহলে এখন কেমনে আমরা বলতে পারি যে, আমরা ৭২-এর সংবিধান চাই?"

সংবিধান মানার বিষয়ে তিনি আরও বলেন, "আমাদেরকে এমনভাবে বলা হয় আমরা যেন সংবিধানই মানি না। সংবিধান না মানলে এখানে আসলাম কেমনে? এই দেশে বসবাস করি কেন? যত সময় পর্যন্ত দেশে বিদ্যমান সংবিধান আছে আমরা তার বিরুদ্ধে নই। আমরা পরিবর্তনের আন্দোলন করব, কিন্তু বিদ্রোহ না। একজন নাগরিক হিসেবে এটাই আমার দায়িত্ব।"

চাঁদাবাজি বন্ধের কড়া দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, "কে চাঁদাবাজ সেটি আমরা শুনতে চাই না। আমি চাঁদাবাজি করলে আমার হাতে হ্যান্ডকাফ পরান। চাঁদাবাজ কোনো দলের হতে পারে না, এরা দলের বর্ণচোরা। এক শতাংশ চাঁদাবাজের হাতে কেন ৯৯ ভাগ মানুষ জিম্মি হবে? এদের যন্ত্রণা থেকে দেশটাকে মুক্ত করতে হবে।"

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করে বলেন, বাংলাদেশের সকল জায়গার আইন-শৃঙ্খলা পরিস্থিতি একই ধরনের নয়। যে জায়গাটা বেশি ঝুঁকিপূর্ণ, সেই জায়গায় যেন অগ্রাধিকারের ভিত্তিতে আগেই নজর দেওয়া হয়।

ডা. শফিকুর রহমান বলেন, মানুষ নিরাপদ বাংলাদেশে বসবাস করতে চায়। তারা শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত রাখার ব্যবস্থা এবং স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব চায়। তিনি আগামী বাজেটে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার দাবি জানান।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তিনি বলেন, "তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের গল্প শুনতে শুনতে মানুষগুলো ক্লান্ত। এখন আর গল্প শুনতে চায় না। এখন তারা পদক্ষেপ দেখতে চায়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অতিসত্বর বিশ্বাসযোগ্য ও দৃশ্যমান ভূমিকা নেওয়া হচ্ছে—আমরা তা দেখতে চাই। এক্ষেত্রে কারও চোখ রাঙানিকে আমরা পরোয়া করব না।"

পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, "পরিবর্তন বক্তব্যে নয়, পরিবর্তন আনতে হবে কাজে। অনেকেই ইতিহাসের বিশাল খোঁচাখুঁচি করে থাকেন। অতীত স্মরণ রাখা ভালো, ইতিহাস শেখা ভালো; কিন্তু ইতিহাস নিয়ে পড়ে থাকলে আমরা ইতিহাস সৃষ্টি করতে পারব না। তাই ইতিহাস ইতিহাসের জায়গায় রাখুন। আমরা মিলেমিশে এগিয়ে যাই।"

বক্তব্যের শেষ দিকে তিনি প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে মিথ্যা প্রচারণার নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেন। তিনি বলেন, "এই নোংরামি বন্ধ হওয়া উচিত। আমরা সরকারকে পূর্ণ সহযোগিতা দেব।"

Related Topics

টপ নিউজ

সংসদ / বিরোধীদলীয় নেতা / বিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর: পানিসম্পদ মন্ত্রী
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • জামায়াতের এমপিকে মাইক্রোওয়েভ দেওয়ার প্রস্তাব পার্থের, আপত্তি বিরোধী দলীয় নেতার
  • সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই: স্পিকার
  • সংসদে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ জামায়াত নেতার, আপত্তিতে বক্তব্য এক্সপাঞ্জ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]