শিশুদের ডিভাইস আসক্তি কমাতে ক্রীড়া প্রতিমন্ত্রীর পরামর্শ কী?
ক্লাস ফোর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। ৩০ এপ্রিল শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। তিনি জানান, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। বিদ্যালয়ে খেলাধুলা কোনো অপশনাল সাবজেক্ট নয়; পাশ ফেল থাকবে এবং শিক্ষার্থীদের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে।
