এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় আইসিএবি
রাজস্ব ফাঁকি রোধে এনআইডি বা টিআইএনের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এনবিআরের সংযোগ স্থাপনের প্রস্তাব দিয়েছে আইসিএবি। ২৮ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর ভবনে সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় সহায়ক পেশাজীবী সংগঠনগুলো এই প্রস্তাব করে। আলোচনায় বলা হয়, একজন ব্যক্তির সারা দেশে কয়টি ব্যাংক অ্যাকাউন্ট বা এফডিআর রয়েছে, তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি পুঁজিবাজারে বিও অ্যাকাউন্টগুলোর ওপর কড়া নজরদারিরও পরামর্শ দেয় সংগঠনটি।
