হামলাকারী সম্পর্কে কী তথ্য দিলো ট্রাম্প ও পুলিশ?
ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে চরম নিরাপত্তা আতঙ্ক। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে ভেন্যু। উপস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। আতঙ্কে অনেক অতিথিকে টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
