Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

আন্তর্জাতিক

আরটি
25 April, 2026, 09:25 pm
Last modified: 25 April, 2026, 09:39 pm

Related News

  • খামেনির কফিনের পাশে ১৪ মাসের নাতনির ছোট কফিন, ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানে উত্তাল তেহরান
  • আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
  • খামেনিকে আনুষ্ঠানিকভাবে শেষশ্রদ্ধা জানানো শুরু, তেহরানে জনসমুদ্র
  • খামেনির মৃত্যুতে শোক প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের; তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক
  • খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা

ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

ভিডিওটি প্রকাশের পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন,  'অ্যান্ড্রু হাগ আর এখানে কাজ করবেন না।' তিনি এই তথ্য ফাঁসকে দায়িত্বজ্ঞানহীন এবং দেশপ্রেমবিরোধী বলে অভিহিত করেছেন। 
আরটি
25 April, 2026, 09:25 pm
Last modified: 25 April, 2026, 09:39 pm
ছবি: সংগৃহীত

আমেরিকার বড় গণমাধ্যমগুলো একটি বিস্ফোরক গোপন ভিডিওকে এড়িয়ে যাচ্ছে। ও'কিফ মিডিয়া গ্রুপের সাংবাদিক মাইকেল কেসি আরটি-কে জানিয়েছেন, ওই ভিডিওতে পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইউক্রেনের ব্যাপক দুর্নীতি এবং ইরানের যুদ্ধে বেসামরিক নাগরিকদের প্রাণহানি নিয়ে কথা বলেছেন। 

শুক্রবার (২৪ এপ্রিল) আরটি-র সাথে আলাপকালে কেসি ও'কিফ মিডিয়া গ্রুপের চলতি সপ্তাহের শুরুতে প্রকাশ করা ফুটেজটি নিয়ে আলোচনা করেন। এতে দেখা যায়, পেন্টাগনের পারমাণবিক নিরাপত্তা কর্মকর্তা অ্যান্ড্রু হাগ ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়া একজন নারীর কাছে গোপন তথ্য প্রকাশ করছেন৷ 

ভিডিওতে ওই কর্মকর্তাকে নিশ্চিত করতে শোনা যায় যে, মার্কিন বিমান হামলায় ইরানে 'কোল্যাটেরাল ড্যামেজ' (সামরিক অভিযানের ফলে অনিচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ, সম্পত্তি বা পরিবেশের যে ক্ষতি বা মৃত্যু) ঘটেছে। এছাড়া তিনি মেরিল্যান্ডে মজুত করা 'নার্ভ এজেন্ট' এবং ওবামা প্রশাসনের সময় থেকে ইউক্রেনীয় কর্মকর্তাদের মার্কিন করদাতার অর্থ আত্মসাৎ করার বিষয়েও আলোচনা করেন। 

ভিডিওটি প্রকাশের পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন,  'অ্যান্ড্রু হাগ আর এখানে কাজ করবেন না।' তিনি এই তথ্য ফাঁসকে দায়িত্বজ্ঞানহীন এবং দেশপ্রেমবিরোধী বলে অভিহিত করেছেন। 

বিষয়টি মার্কিন প্রতিরক্ষা প্রধান পর্যন্ত গড়ালেও আমেরিকার মূলধারার সংবাদমাধ্যমগুলোতে এটি নিয়ে তেমন কোনো প্রতিবেদন দেখা যায়নি। 

এই বিষয়টি নিয়ে কেসি জানান, মার্কিন গণমাধ্যমে এই খবরটি প্রচার না হওয়ায় তিনি বিস্মিত হয়েছেন৷ 

তিনি প্রশ্ন তোলেন, 'কেন সিএনএন, এনবিসি, এবিসি এই খবরটি প্রকাশ করেনি? আমার মনে হয়, সত্যটা হলো- তারা জেমস ও'কিফকে ভয় পায়। তারা ভয় পায় যে পরবর্তী লক্ষ্যবস্তু তারা হতে পারে।' 

কেসি আরও উল্লেখ করেন, 'পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একজন সম্পূর্ণ অপরিচিত মানুষের কাছে মার্কিন পররাষ্ট্রনীতি সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল বিষয় ফাঁস করে দেওয়াটা বিস্ময়কর।'

তিনি বলেন, 'এটি প্রশ্ন তোলে, তিনি আর কার কার সাথে কথা বলছেন? এটি জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় সমস্যা।' তিনি আরও জানান, হাগ তার 'ডিজিটাল ফুটপ্রিন্ট' মুছে ফেলার চেষ্টা করেছেন, যা কার্যত তার অপরাধের একটি পরোক্ষ স্বীকারোক্তি। 

সাংবাদিক কেসি ইউক্রেন দুর্নীতি নিয়ে হাগের দাবিগুলো নিয়ে কথা বলেছেন৷ 

কেসি বলেন, 'মনে হচ্ছে ওবামা প্রশাসনের সময় থেকে করদাতাদের কোটি কোটি ডলারের অপব্যবহার করা হয়েছে এবং ইউক্রেনের ধনাঢ্য ব্যক্তিরা তা আত্মসাৎ করেছেন৷ অনেক মানুষ, বিশেষ করে ডানপন্থীরা, বছরের পর বছর ধরে এই বিষয়ে সতর্ক করে আসছেন যে ইউক্রেনে অর্থের অপব্যবহার হচ্ছে। প্রায়শই এগুলোকে ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দেওয়া হয়েছে।' 

উল্লেখ্য, ও'কিফ মিডিয়া গ্রুপ বিতর্কিত সাংবাদিক জেমস ও'কিফ দ্বারা প্রতিষ্ঠিত। তার কাজের বিশেষ কৌশল হলো লক্ষ্যবস্তু ব্যক্তিদের কাছে ছদ্মবেশী সাংবাদিকদের ডেটিংয়ে পাঠানো, যাতে তাদের খোলামেলা কথোপকথন রেকর্ড করা যায়। তবে তার সাবেক সংগঠন 'প্রজেক্ট ভেরিটাস'-এর বিরুদ্ধে সমালোচকরা প্রায়শই অভিযোগ করেছেন যে, তারা রক্ষণশীল এজেন্ডা বাস্তবায়নের জন্য ফুটেজগুলো কাটছাঁট করে প্রচার করে।

Related Topics

টপ নিউজ

ইরান / ইউক্রেন / পেন্টাগন / তথ্য ফাঁস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • খামেনির কফিনের পাশে ১৪ মাসের নাতনির ছোট কফিন, ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানে উত্তাল তেহরান
  • আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
  • খামেনিকে আনুষ্ঠানিকভাবে শেষশ্রদ্ধা জানানো শুরু, তেহরানে জনসমুদ্র
  • খামেনির মৃত্যুতে শোক প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের; তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক
  • খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]