মনোনয়নপত্র জমা নেওয়া শেষে কী বললেন রিটার্নিং অফিসার?
ইসিতে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি এবং জোটের প্রার্থীরা। ২১ এপ্রিল আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি এবং জোটের প্রার্থীরা। জমা নেওয়া শেষে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মঈন উদ্দিন খান বলেন, বিএনপি এবং জোট থেকে ৩৬ জন নারী প্রার্থীর মনোনয়ন এবং ১১ দলের জোট থেকে ১৩ টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র জোট থেকে একটি-১ মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।
