হামের প্রাদুর্ভাবে জরুরি অবস্থা জারি নিয়ে কী বললেন স্বাস্থ্যমন্ত্রী?
হামের প্রাদুর্ভাবে দেশে জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ২০ এপ্রিল নারায়ণগঞ্জের জিন্দাপার্কে সারা দেশে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের এসব বলেন তিনি।
