Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই এনসিটি ইজারার সিদ্ধান্ত নেওয়া হবে: নৌপরিবহন মন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2026, 06:30 pm
Last modified: 19 April, 2026, 06:37 pm

Related News

  • জনস্বার্থ উপেক্ষা করে এনসিটি ও সিসিটি ইজারা দিলে প্রতিরোধের হুঁশিয়ারি বন্দর রক্ষা কমিটির
  • এনসিটি পরিচালনার প্রস্তাব দুই এমপির কনসোর্টিয়ামের, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গেও চলছে আলোচনা
  • ঈদযাত্রায় গাবতলীতে নেই চিরচেনা ভিড়, এসেও মিলছে বাসের টিকিট
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই এনসিটি ইজারার সিদ্ধান্ত নেওয়া হবে: নৌপরিবহন মন্ত্রী

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, শ্রমিকদের উদ্বেগ যৌক্তিক। তিনি বলেন, ‘তারা তাদের অধিকারের নিশ্চয়তা চান। আমরা বিষয়টি বিবেচনায় নিচ্ছি। একই সঙ্গে আমাদের বৃহত্তর জাতীয় স্বার্থও নিশ্চিত করতে হবে।’ 
টিবিএস রিপোর্ট
19 April, 2026, 06:30 pm
Last modified: 19 April, 2026, 06:37 pm
ছবি: টিবিএস

দেশের সর্বোচ্চ স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কেবল চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি এ কথা জানান।

বিকেলে এনসিটি জেটি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের একটি প্রস্তাবের 'উল্লেখযোগ্য ইতিবাচক সম্ভাবনা' রয়েছে। তবে এর সাথে কিছু চ্যালেঞ্জও আছে, যার জন্য সতর্ক পর্যালোচনার প্রয়োজন।

তিনি বলেন, 'যখনই কোনো পরিবর্তন আসে, তখন কিছু অংশীজন ক্ষতির সম্মুখীন হতে পারেন, আবার অন্যরা নতুন সুযোগ পেতে পারেন। আমরা প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছি।'

প্রস্তাবটি নিয়ে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, শ্রমিকদের উদ্বেগ যৌক্তিক। তিনি বলেন, 'তারা তাদের অধিকারের নিশ্চয়তা চান। আমরা বিষয়টি বিবেচনায় নিচ্ছি। একই সঙ্গে আমাদের বৃহত্তর জাতীয় স্বার্থও নিশ্চিত করতে হবে।' 

তিনি আরও বলেন, বৃহত্তর অর্থনৈতিক লাভের বিষয়টি স্পষ্ট হলে দেশপ্রেমের জায়গা থেকে শ্রমিকরা নমনীয়তা দেখাবেন বলে আশা করা যায়।

বৈশ্বিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে বিষয়টি তুলে ধরে তিনি জানান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা এবং ভারতের মতো প্রতিবেশী দেশগুলো বন্দরে বিনিয়োগ আকর্ষণের জন্য বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। 

মন্ত্রী বলেন, 'আমরা যদি আমাদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে চাই, তবে আমাদের বাস্তববাদী হতে হবে এবং এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে আমরা বেশি সুবিধা আদায় করতে পারি।'

ইজারা প্রক্রিয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, উন্মুক্ত দরপত্র, সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বসহ (পিপিপি) বেশ কয়েকটি প্রতিষ্ঠিত পদ্ধতি সরকারের বিবেচনায় রয়েছে। 

তিনি বলেন, 'যখন কোনো প্রস্তাব নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আসে, তখন আমরা প্রথমে সেই কাঠামোর ভেতরে থেকেই আলোচনা চালাই। যদি সেটি আমাদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়, তবে আমরা উন্মুক্ত দরপত্রের দিকে যেতে পারি।'

তিনি জোর দিয়ে বলেন যে, সরকার দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কাজ করছে। এ নিয়ে আলোচনা চলছে এবং মূল উদ্বেগগুলো পর্যালোচনা করা হচ্ছে। 

মন্ত্রী আরও বলেন, 'আমরা জনগণের কাছে দায়বদ্ধ। যদি জাতীয় স্বার্থ রক্ষা না হয়, তবে আমাদের এর জবাব দিতে হবে।'

বন্দর সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে অতীতের অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তদন্ত চলছে এবং তা অব্যাহত থাকবে। তিনি বলেন, 'সরকারি তহবিলের যেকোনো অপব্যবহার বা দুর্নীতির ঘটনা খতিয়ে দেখা হবে, তদন্তের ফলাফল প্রকাশ করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

চট্টগ্রাম বন্দরের কৌশলগত গুরুত্ব তুলে ধরে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের মোট বাণিজ্যের প্রায় ৯২ শতাংশই এই বন্দর দিয়ে পরিচালিত হয়। তিনি আরও জানান, বন্দর থেকে প্রায় ৪০ শতাংশ কনটেইনার খালি অবস্থায় ফিরে যায়, যা আমাদের রপ্তানি খাতের অব্যবহৃত সম্ভাবনার ইঙ্গিত দেয়।

মন্ত্রী বলেন, 'সক্ষমতা বৃদ্ধি করা অপরিহার্য। নতুন টার্মিনাল নির্মাণ ও সম্প্রসারণ বাণিজ্য থেকে আরও বেশি সুফল আদায়ের ক্ষেত্রে আমাদের সক্ষমতা বাড়াবে।'

পরিশেষে তিনি বলেন, স্বল্পমেয়াদে কিছু ছাড় দেওয়ার প্রয়োজন হলেও প্রকল্পগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদী লাভ সেগুলোকে ছাপিয়ে যাবে। তিনি বলেন, 'জাতীয় অর্থনৈতিক অগ্রাধিকারগুলো সুরক্ষিত রেখে বন্দরের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।'

 

Related Topics

টপ নিউজ

বন্দর / এনসিটি / ইজারা / নৌ পরিবহন / টার্মিনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • জনস্বার্থ উপেক্ষা করে এনসিটি ও সিসিটি ইজারা দিলে প্রতিরোধের হুঁশিয়ারি বন্দর রক্ষা কমিটির
  • এনসিটি পরিচালনার প্রস্তাব দুই এমপির কনসোর্টিয়ামের, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গেও চলছে আলোচনা
  • ঈদযাত্রায় গাবতলীতে নেই চিরচেনা ভিড়, এসেও মিলছে বাসের টিকিট
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]