Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
‘স্বৈরশাসকদের’ নিয়ে দেওয়া ভাষণ ট্রাম্পকে উদ্দেশ্য করে নয়, বললেন পোপ

আন্তর্জাতিক

বিবিসি
19 April, 2026, 10:50 am
Last modified: 19 April, 2026, 11:01 am

Related News

  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করছে ইরান
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ থেকে নিজেদের জয়ের হিসাব কষছে চীন

‘স্বৈরশাসকদের’ নিয়ে দেওয়া ভাষণ ট্রাম্পকে উদ্দেশ্য করে নয়, বললেন পোপ

পোপ জানান, তার ওই ভাষণটি আরও দুই সপ্তাহ আগে লেখা হয়েছিল। তিনি বলেন, 'প্রেসিডেন্ট আমাকে নিয়ে মন্তব্য করার অনেক আগেই সেটি তৈরি ছিল।'
বিবিসি
19 April, 2026, 10:50 am
Last modified: 19 April, 2026, 11:01 am
পোপ লিও চতুর্দশ। ছবি: রয়টার্স

চলতি সপ্তাহে দেওয়া এক ভাষণে 'স্বৈরশাসকদের' তীব্র সমালোচনা করেছিলেন পোপ লিও। যুদ্ধ খাতে শত শত কোটি ডলার ব্যয়ের জন্য তিনি এই সমালোচনা করেন। তবে পোপ জানিয়েছেন, এর মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তর্কে জড়াতে চাননি। এমনকি ট্রাম্পকে উদ্দেশ্য করেও এ মন্তব্য করেননি বলে জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রকাশ্য বাক্যবিনিময়ের কয়েক দিন পরই ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু ওই ভাষণ দেন। তবে পোপ জানান, তার ওই ভাষণটি আরও দুই সপ্তাহ আগে লেখা হয়েছিল। তিনি বলেন, 'প্রেসিডেন্ট আমাকে নিয়ে মন্তব্য করার অনেক আগেই সেটি তৈরি ছিল।'

শনিবার অ্যাঙ্গোলাগামী একটি ফ্লাইটে সাংবাদিকদের পোপ বলেন, 'কাকতালীয়ভাবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেন মনে হচ্ছে আমি আবারও প্রেসিডেন্টের সঙ্গে তর্কে জড়ানোর চেষ্টা করছি। অথচ এ বিষয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই।'

উল্লেখ্য, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করেছেন পোপ লিও। গতবছর প্রথম মার্কিন হিসেবে পোপ নির্বাচিত হয়েছিলেন তিনি।

বর্তমানে আফ্রিকা সফরে রয়েছেন পোপ। তিনি বলেন, ট্রাম্পের মন্তব্যের কারণে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলেই (তার ভাষণ নিয়ে) একটি ভুল বয়ান দাঁড় করানো হয়েছে।

যে ভাষণে বিতর্কের শুরু

গত বৃহস্পতিবার ক্যামেরুনে দেওয়া এক ভাষণে পোপ কিছু নেতার সমালোচনা করেন। তিনি বলেছিলেন, 'নেতারা দেখেও না দেখার ভান করেন যে হত্যা ও ধ্বংসযজ্ঞে শত শত কোটি ডলার ব্যয় করা হচ্ছে। অথচ চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সম্পদ মেলে না।'

পোপ আরও বলেন, 'যুদ্ধের কারিগররা এমন ভান করেন যেন তারা জানেন না যে ধ্বংস করতে মাত্র এক মুহূর্ত লাগে, কিন্তু তা পুনর্নির্মাণে একটি গোটা জীবনও অনেক সময় যথেষ্ট হয় না।'

তার এই বক্তব্যকে অনেকেই ট্রাম্পের প্রতি ইঙ্গিত হিসেবে ধরে নেন। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'পোপ যা ইচ্ছা বলতে পারেন, এবং আমি চাই তিনি তার মনের কথাই বলুন। তবে তার সঙ্গে ভিন্নমত পোষণ করার অধিকার আমার আছে।'

ইরান যদি যুক্তরাষ্ট্রের দাবি মেনে যুদ্ধ শেষ না করে এবং হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে 'পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে'—সম্প্রতি এমন হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন পোপ।

পরে ট্রাম্প জানান, তিনি পোপের 'খুব একটা বড় ভক্ত নন'। পোপকে 'অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্রনীতির জন্য ভয়ানক' বলেও উল্লেখ করেন তিনি। এমনকি নিজেকে যিশুর মতো তুলে ধরে একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছবিও পোস্ট করেছিলেন ট্রাম্প, যা পরে তিনি সরিয়ে নেন।
 

Related Topics

টপ নিউজ

পোপ লিও / ট্রাম্প / ইরান / যুক্তরাষ্ট্র / স্বৈরশাসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করছে ইরান
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ থেকে নিজেদের জয়ের হিসাব কষছে চীন

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]