Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ল্যাপটপে সুইচ চেপে কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 April, 2026, 02:00 pm
Last modified: 14 April, 2026, 04:31 pm

Related News

  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • হামের টিকাদানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী 
  • ৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০% উন্নীত করা সম্ভব: প্রধানমন্ত্রী
  • শুষ্ক মৌসুমে তিস্তায় পানি সংরক্ষণে নতুন ব্যারেজ নির্মাণের উদ্যোগ: প্রধানমন্ত্রী 
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান

ল্যাপটপে সুইচ চেপে কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
14 April, 2026, 02:00 pm
Last modified: 14 April, 2026, 04:31 pm

ল্যাপটপে সুইচ চেপে কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের বিশেষ দিনে দুপুর ১২টা ২২ মিনিটে 'বিসমিল্লাহ' বলে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।

উদ্বোধনের পরপরই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের ১১টি উপজেলার মোট ২২ হাজার ৬৭ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে পৌঁছে যায়। এর মধ্যে শুধু টাঙ্গাইল জেলার ১ হাজার ৪৫৩ জন কৃষক এই সুবিধা পেয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, 'কৃষকের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার কৃষক কার্ড। এর প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হলো।'

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৫ জন প্রান্তিক কৃষকের হাতে এই নতুন কৃষক কার্ড এবং গাছের চারা তুলে দেন। এই কার্ডটি মূলত সোনালী ব্যাংকের একটি ডেবিট কার্ডের সাথে যুক্ত। এর মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে বীজ ও সার কেনা, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, সরকারি ভর্তুকি, প্রশিক্ষণ এবং ফসলের বীমাসহ আধুনিক সব প্রযুক্তিগত সেবা পাবেন।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কৃষি সচিব রফিকুল ই মোহাম্মদ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি জিয়াওকুন শি উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে ১০টি জেলার ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্প শুরু হয়েছে। আগামী আগস্টের মধ্যে ১৫টি উপজেলায় এর পাইলট প্রকল্প চলবে এবং পরবর্তী চার বছরের মধ্যে দেশের প্রায় ৩০ লাখ কৃষককে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্পের প্রাক-পাইলট ধাপে খরচ ধরা হয়েছে প্রায় ৮ কোটি ৩৪ লাখ টাকা।

পাঁচ ধাপে সারাদেশে এই কৃষক কার্ড বিতরণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। সাশ্রয়ী মূল্যে কৃষি উপকরণ, ন্যায্য মূল্যে সেচ, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি, অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প সুদে কৃষি ঋণসহ এই কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সুবিধা পাবেন একজন কৃষক। 

এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল পৌঁছান প্রধানমন্ত্রী। স্টেডিয়ামে তিনি হাত নেড়ে হাজার হাজার কৃষকের অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে সভার কাজ শুরু হয়। পহেলা বৈশাখের এই দিনে স্টেডিয়াম জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উপস্থিত কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, এর ফলে সেচ, সার এবং আর্থিক সহায়তার ক্ষেত্রে তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং সরাসরি সরকারি সহায়তা তাদের হাতে পৌঁছাবে। স্থানীয় জনপ্রতিনিধিরা এই দিনটিকে টাঙ্গাইলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।

 

Related Topics

টপ নিউজ

কৃষক কার্ড / প্রধানমন্ত্রী / তারেক রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • হামের টিকাদানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী 
  • ৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০% উন্নীত করা সম্ভব: প্রধানমন্ত্রী
  • শুষ্ক মৌসুমে তিস্তায় পানি সংরক্ষণে নতুন ব্যারেজ নির্মাণের উদ্যোগ: প্রধানমন্ত্রী 
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]