নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা
বাংলা নববর্ষের উৎসবকে বর্ণাঢ্য করে তুলতে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী শোভাযাত্রা। এবারের স্লোগান নির্ধারণ করা হয়েছে 'নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান'। এটি চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর হয়ে আবার চারুকলায় এসে শেষ হবে।
