Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 April, 2026, 03:05 pm
Last modified: 11 April, 2026, 03:05 pm

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী

আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী

শনিবার (১১ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
টিবিএস রিপোর্ট
11 April, 2026, 03:05 pm
Last modified: 11 April, 2026, 03:05 pm
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। ফাইল ছবি: বাসস

বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (১১ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, "আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, সংসদে কথা বলার দক্ষতা আছে এবং সমাজে সুনাম রয়েছে—তাদেরই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার বিষয়ে দল বিবেচনা করবে।"

তিনি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য শুক্রবার (১০ এপ্রিল) প্রায় ৫০০টির বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ফরম বিতরণ ও জমা নেওয়া হচ্ছে। শুক্রবার, শনিবার ও রোববার (১২ এপ্রিল)—এই তিন দিন ফরম বিতরণ ও জমা নেওয়া চলবে।

তিনি আরও বলেন, আবেদনগুলো দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত বোর্ডে যাবে এবং নির্ধারিত প্রক্রিয়ায় তা যাচাই-বাছাই করা হবে। কী পদ্ধতিতে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে সেটি আজ-কালের মধ্যে জানা যাবে।

রিজভী বলেন, "গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে প্রার্থী বাছাই করে, এবারও সেই পদ্ধতিই অনুসরণ করা হবে বলে প্রত্যাশা করছি। আগ্রহীরা নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেবেন।"

তিনি বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরের আন্দোলনের পর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশকে কাজে লাগিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।

রিজভী আরও বলেন, দেশের জনগণ আশা করে ক্ষমতাসীন দল ও বিরোধী দল—উভয়ই সংসদে গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

তিনি জানান, জাতীয় সংসদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো—জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হবেন।

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গতকাল থেকে ফরম বিক্রি শুরু হয়েছে এবং রোববার (১২ এপ্রিল) ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন।

তিনি বলেন, "আন্দোলনের সময় নারীরা বড় ভূমিকা রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের কারণে অনেককে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হতে হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে যোগ্য ও অবদান রাখা নারীদেরই দল মনোনয়ন দেবে।"

Related Topics

টপ নিউজ

রুহুল কবির রিজভী / বিএনপি / সংরক্ষিত নারী আসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
    বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ছবি: সংগৃহীত
    এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
খেলা

বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

3
ছবি: সংগৃহীত
খেলা

এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?

4
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]