পরীক্ষার আগে প্রশ্ন আউট হলে দায় শিক্ষার্থীর না: শিক্ষামন্ত্রী
পরীক্ষার আগে প্রশ্ন আউট হলে দায় শিক্ষার্থীদের নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বলেন, প্রশ্ন যেভাবেই ফাঁস হোক; জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে। ১১ এপ্রিল সকালে, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
