লেবাননে ইসরায়েলি আগ্রাসন: ভেস্তে যাবে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি?
একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বস্তির যুদ্ধবিরতি চুক্তি, অন্যদিকে লেবাননে ইসরায়েলের অব্যাহত ও ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ৮ এপ্রিল লেবাননে ইসরায়েলের নজিরবিহীন হামলায় অন্তত ৩০৩ জন নিহত হওয়ার পর পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ আবারও জটিল হয়ে উঠেছে। প্রশ্ন হলো, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চুক্তির পরও কেন লেবাননে এই রক্তপাত চালিয়ে যাচ্ছে ইসরায়েল?
