ইরানের সঙ্গে দরকষাকষি নিয়ে কী জানালেন ভ্যান্স?
ফুরিয়ে আসছে হরমুজ প্রণালি খুলে দিতে ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় শেষ হবে ট্রাম্পের দেওয়া চূড়ান্ত সময়সীমা। এমন প্রেক্ষাপটে বিশ্বজুড়ে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। জনমনে এখন একটাই প্রশ্ন… কতটা ভয়াবহ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র- ইসরায়েলের যৌথ হামলা? আক্রান্ত হলে প্রতিক্রিয়ায় কী করবে ইরান, তাও ভাবিয়ে তুলছে বিশ্ববাসীকে।
