Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
যুদ্ধে আমরা ‘জিতেছি’, আমরাই হরমুজে টোল বসাব: ট্রাম্প

আন্তর্জাতিক

আল জাজিরা
07 April, 2026, 09:45 am
Last modified: 07 April, 2026, 09:45 am

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

যুদ্ধে আমরা ‘জিতেছি’, আমরাই হরমুজে টোল বসাব: ট্রাম্প

ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, ইরানকে যদি এই প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে ফি নেওয়ার অনুমতি দেওয়া হয়, তবে তিনি সেই চুক্তি মেনে নেবেন কি না। জবাবে তিনি বলেন, ‘আমরা টোল আদায় করলে কেমন হয়? ইরানকে এই সুযোগ দেওয়ার চেয়ে আমি নিজেই তা করতে পছন্দ করব।'
আল জাজিরা
07 April, 2026, 09:45 am
Last modified: 07 April, 2026, 09:45 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যুদ্ধের পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য টোল আদায় করতে পারে যুক্তরাষ্ট্র। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে এই জলপথের ওপর সরাসরি মার্কিন সামরিক নিয়ন্ত্রণ প্রয়োজন হবে।

গত সোমবার ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, ইরানকে যদি এই প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে ফি নেওয়ার অনুমতি দেওয়া হয়, তবে তিনি সেই চুক্তি মেনে নেবেন কি না। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমরা টোল আদায় করলে কেমন হয়? ইরানকে এই সুযোগ দেওয়ার চেয়ে আমি নিজেই তা করতে পছন্দ করব। আমরা কেন নেব না? আমরা তো বিজয়ী। আমরা জিতেছি।'

ট্রাম্প আবারও দাবি করেন, ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে। যুদ্ধের শুরুর দিন থেকেই তিনি এই দাবি করে আসছেন, যদিও ইরান এই অঞ্চলে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে এবং হরমুজ প্রণালিতে তাদের অবরোধ এখনো বজায় রেখেছে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'ইরান এখন শুধু এই মনস্তত্ত্ব নিয়ে আছে যে তারা পানির নিচে কয়েকটা মাইন ফেলে দেবে। কিন্তু আমাদের পরিকল্পনা হলো আমরা সেখানে টোল আদায় করব।'

হরমুজ প্রণালি মূলত ওমান ও ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত, যা পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই সরু জলপথ দিয়েই পরিবহন করা হতো।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন তিনি তেহরানকে এক 'চূড়ান্ত' হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানকে হয় হরমুজ প্রণালি খুলে দিয়ে ওয়াশিংটনের শর্ত মেনে নিতে হবে, অন্যথায় ইরানের সেতু এবং বিদ্যুৎকেন্দ্রের মতো বেসামরিক অবকাঠামোগুলোতে হামলা চালানো হবে। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতে অবশ্যই 'তেলের অবাধ যাতায়াতের' বিষয়টি থাকতে হবে।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ইরান বর্তমানে এই প্রণালি দিয়ে যে অল্প কিছু জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে, সেগুলোর কাছ থেকে ইতোমধ্যে টোল আদায় করছে।

ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছিলেন, 'হরমুজ প্রণালির পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরে যাবে না।'

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও যুদ্ধ পরবর্তী জলপথ ব্যবস্থাপনার জন্য 'নতুন প্রোটোকল' তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, এই জলপথের দুই পাড়ে অবস্থিত দেশগুলোর মাধ্যমেই এই ব্যবস্থাপনা হওয়া উচিত।

এদিকে হোয়াইট হাউস গত সপ্তাহে জানিয়েছে, ইরান যুদ্ধের ব্যয়ভার মেটানোর জন্য আরব দেশগুলোর কাছে অর্থ চাওয়ার বিষয়টিও বিবেচনা করছেন ডোনাল্ড ট্রাম্প।

Related Topics

টপ নিউজ

হরমুজ প্রণালি / টোল / ট্রাম্প / ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]