যেসব পণ্যের দাম বাড়ায় ভুগছে এশিয়ার দেশগুলো
মানবদেহের কোথাও ক্যান্সার কোষ সৃষ্টি হলে তা যেমন খুব দ্রুত শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়ে; তেমনি ইরান যুদ্ধে তৈরি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকট, আজ, সবকিছুর মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় অপরিশোধিত তেলের ঘাটতি এখন এক বড় সংকট তৈরি করছে। যার প্রভাব কেবল তেলের ওপর নয়, বরং সব ধরনের পণ্যের ঘাটতি তৈরি করতে পারে। যা সময়ের সঙ্গে বাড়িয়ে দিতে পারে প্লাস্টিক, জুতা, পোশাক, পলিথিন ব্যাগসহ বহু দৈনন্দিন পণ্যের দাম। আর এই প্রভাব সবচেয়ে বেশি পড়বে এশিয়ার দেশগুলোতে। কীভাবে? সেটিই জানাব টিবিএস এক্সপ্লেইনারে।
