Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 April, 2026, 08:45 pm
Last modified: 05 April, 2026, 08:56 pm

Related News

  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • চীনের সিআইপিএস ও পান্ডা বন্ড প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

টিবিএস রিপোর্ট
05 April, 2026, 08:45 pm
Last modified: 05 April, 2026, 08:56 pm
ফাইল ছবি

চলতি মাসে আরও একবার বিশেষ নিলামের মাধ্যমে ৫ হাজার কোটি টাকা ধার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৮ তারিখ ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের এই বিশেষ নিলামটি করবে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে চলতি মাসে বিশেষ নিলামের মাধ্যমে মোট ১০ হাজার কোটি টাকা ধার নিচ্ছে সরকার। 

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য নিশ্চিত করেছেন। মূলত টাকার চাহিদা বাড়ার কারণে ব্যাংকগুলো থেকে টাকা ধার করছে সরকার।

বেসরকারি ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, 'মূলত সরকারের লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি রয়েছে। আবার সরকারের টাকাও দরকার, তাই এ মূহুর্তে সরকারের জন্য ব্যাংকই সবচেয়ে বড় ভরসা। কারণ ব্যাংকগুলোতে তারল্য প্রবাহ অনেক বেশি রয়েছে। এমনকি গত মাসের শেষের দিকে ব্যাংকগুলো সাড়ে ১১ হাজার কোটি টাকার স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (রিভার্স রেপো) করেছে। তাতে বাংলাদেশ ব্যাংক মনে করছে এ মূহুর্তে মার্কেট থেকে অর্থ নেওয়া যায়। তাছাড়া চলতি বছরের শুরু থেকে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ডলার কিনছে। এজন্য ব্যাংকগুলোতেও টাকার পরিমাণ বেড়েছে।'

বেসরকারি ব্যাংকের আরেক ঊর্ধতন কর্মকর্তা টিবিএসকে বলেন, 'অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকেও সরকারের টাকার চাহিদা বেশি ছিল। তখন ক্যালেন্ডারের বাইরে গিয়ে ১০ হাজার কোটি টাকা ধার নেয় সরকার। বর্তমানে সরকারের যেহেতু টাকার চাহিদা রয়েছে, আর মার্কেটেও তারল্য বেশি রয়েছে, সেজন্য নিলামের মাধ্যমে টাকা ওঠানো হবে।' 

সাধারণত প্রতি সপ্তাহের রোববার নিয়মিত ট্রেজারি বিলের নিলাম অনুষ্ঠিত হয়। কিন্তু 'ক্যালেন্ডারের বাইরে' গিয়ে বিশেষ নিলাম করার অর্থ হলো—সরকারের এই মুহূর্তে বিশেষ অর্থের প্রয়োজন দেখা দিয়েছে। তাছাড়া ফ্যামিলি কার্ডসহ সরকারের নানা উদ্যোগ গ্রহণ করায় কোষাগারে অর্থের প্রয়োজন রয়েছে।

এপ্রিল থেকে জুন—এই তিন মাসে ট্রেজারি বিলের মাধ্যমে সরকার ১ লাখ ১০ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে ৪৪ হাজার কোটি টাকা ৯১ দিন মেয়াদি, ৩৬ হাজার কোটি টাকা ১৮২ দিন মেয়াদি এবং ৩০ হাজার কোটি টাকা ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের মাধ্যমে নেওয়া হবে। 

পাশাপাশি ট্রেজারি বন্ডের মাধ্যমে আরও ৩৯ হাজার কোটি টাকার মাঝারি ও দীর্ঘমেয়াদি ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের ঋণের চাহিদা পর্যালোচনা করেই এই নিলামসূচি তৈরি করা হয়েছে। তবে ট্রেজারি বিল-বন্ডের মাধ্যমে নেয়া এ ঋণ সরকারের নিট হিসাব নয়। অতীতে নেয়া বিল-বন্ডের মেয়াদ শেষ হলে সেগুলোও নতুন নিলামের মাধ্যমে নবায়ন করা হবে।

বর্তমানে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি ৬ দশমিক ০৩ শতাংশ। অর্থাৎ চাহিদা না থাকার কারণে ব্যাংক ঋণ বিতরণ হচ্ছে কম। নতুন বিনিয়োগের অভাবে ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন কম। কারণ নতুন বিনিয়োগ বাড়লে মূলধন আমদানি বাড়ে। এজন্য বর্তমানে ব্যাংকে যে তারল্য রয়েছে ব্যাংকগুলোও সেটা ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করছেন। আর ট্রেজারি বিল বন্ডে শতভাগ নিশ্চিত বিনিয়োগ বলে ব্যাংকও এ খাতে বিনিয়োগ বাড়িয়েছে।
 

Related Topics

টপ নিউজ

রিভার্স রেপো / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • চীনের সিআইপিএস ও পান্ডা বন্ড প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]