Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
চট্টগ্রামে হাম-নিউমোনিয়ার উপসর্গে আরও ২৮ শিশু ভর্তি, চমেকে আশঙ্কাজনক ৮

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
04 April, 2026, 07:25 pm
Last modified: 04 April, 2026, 07:31 pm

Related News

  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৬৬
  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬৬১
  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব

চট্টগ্রামে হাম-নিউমোনিয়ার উপসর্গে আরও ২৮ শিশু ভর্তি, চমেকে আশঙ্কাজনক ৮

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, নতুন ভর্তি হওয়া শিশুদের অধিকাংশের মধ্যে জ্বর, শ্বাসকষ্ট ও ত্বকে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা যাচ্ছে, যা হাম ও নিউমোনিয়ার লক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
টিবিএস রিপোর্ট 
04 April, 2026, 07:25 pm
Last modified: 04 April, 2026, 07:31 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

চট্টগ্রামে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে একদিনে আরও ২৮ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ২৬ জন এবং উপজেলা পর্যায়ে ২ জন শিশু ভর্তি রয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, নতুন ভর্তি হওয়া শিশুদের অধিকাংশের মধ্যে জ্বর, শ্বাসকষ্ট ও ত্বকে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা যাচ্ছে, যা হাম ও নিউমোনিয়ার লক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গত ২৪ ঘণ্টায় আরও ৩১টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এর আগে পাঠানো নমুনার রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত ৮ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সর্বশেষ দিনে আরও দুই শিশুর শরীরে এই রোগ শনাক্ত হয়, যাদের বাড়ি লোহাগাড়া ও পটিয়া উপজেলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন টিবিএসকে বলেন, বর্তমানে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে চমেকে ৪৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৮ জনকে পিআইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় রাখা হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা অতি সংকটাপন্ন।

তিনি আরও জানান, এ পর্যন্ত চমেকে ভর্তি হওয়া শিশুদের মধ্যে প্রায় ২৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতালসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে। এর আগে চমেকে একই উপসর্গে আক্রান্ত দুই শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

Related Topics

টপ নিউজ

চমেক / হাম / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৬৬
  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬৬১
  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]