Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

আন্তর্জাতিক

দ্য নিউইয়র্ক টাইমস
04 April, 2026, 01:30 pm
Last modified: 04 April, 2026, 01:30 pm

Related News

  • যুদ্ধ ও তীব্র দাবদাহের দ্বিমুখী সংকট: নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগে ইরানিরা
  • নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
  • হরমুজ নিয়ে ইরান-আমেরিকার যুদ্ধ: ঝুঁকিতে ফেলেছে বিশ্বের অন্যান্য নৌপথকেও
  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

ইস্টারের আগের বৃহস্পতিবার সকালে এক ধর্মীয় উপদেশে পোপ বলেন, খ্রিষ্টীয় মিশন অনেক সময় ‘আধিপত্য বিস্তারের লালসার মাধ্যমে বিকৃত’ হয়েছে, যা যিশু খ্রিষ্টের আদর্শের সম্পূর্ণ পরিপন্থী।
দ্য নিউইয়র্ক টাইমস
04 April, 2026, 01:30 pm
Last modified: 04 April, 2026, 01:30 pm
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা 'যিশু খ্রিষ্টের নামে' মধ্যপ্রাচ্যে সামরিক বিজয়ের জন্য 'প্রতিদিন হাঁটু গেড়ে' প্রার্থনা করেন। কিন্তু প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ লিও চতুর্দশ যিশুর নামে কী করা উচিত সে সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন।

ইস্টারের আগের বৃহস্পতিবার সকালে এক ধর্মীয় উপদেশে পোপ বলেন, খ্রিষ্টীয় মিশন অনেক সময় 'আধিপত্য বিস্তারের লালসার মাধ্যমে বিকৃত' হয়েছে, যা যিশু খ্রিষ্টের আদর্শের সম্পূর্ণ পরিপন্থী।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বোমাবর্ষণ শুরু করার পর থেকেই পোপ ধারাবাহিকভাবে এই সহিংসতা বন্ধ এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে আসছেন। হেগসেথের নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, খ্রিস্টধর্মকে এমন সব উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে যা ক্যাথলিক শিক্ষার সাথে সংগতিপূর্ণ নয়।

রোমের বিশপের ক্যাথেড্রাল 'ব্যাসিলিকা অফ সেন্ট জন ল্যাটারান'-এ পবিত্র বৃহস্পতিবারের এক অনুষ্ঠানে পোপ বলেন, 'আমরা যখন আধিপত্য বিস্তার করি তখন নিজেদের শক্তিশালী মনে করি, যখন সমান কাউকে ধ্বংস করি তখন বিজয়ী মনে করি এবং যখন আমাদের ভয় পাওয়া হয় তখন নিজেদের মহান মনে করি। কিন্তু ঈশ্বর আমাদের উদাহরণ দিয়েছেন আধিপত্য বিস্তারের নয় বরং মুক্ত করার; জীবন ধ্বংস করার নয় বরং জীবন দান করার।'

এর আগে গত মার্চের শেষের দিকে পোপ যুদ্ধের জন্য যিশুর নাম ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে এক ধর্মীয় উপদেশে বলেছিলেন, যিশু 'যারা যুদ্ধ করে তাদের প্রার্থনা শোনেন না, বরং তা প্রত্যাখ্যান করেন।'

পোপ হিসেবে তার প্রথম বছরে লিও মার্কিন রাজনীতিতে সরাসরি না জড়ানোর ব্যাপারে সতর্ক ছিলেন এবং হোয়াইট হাউসের সাথে সরাসরি সংঘাত এড়িয়ে চলেছেন। তবে তিনি তার প্রভাব ব্যবহার করেছেন পরোক্ষভাবে; যেমন গত বছর যখন প্রেসিডেন্ট ট্রাম্প তার অভিবাসী নির্বাসন অভিযান জোরদার করেছিলেন, তখন পোপ মার্কিন বিশপদের অভিবাসীদের পাশে দাঁড়ানোর উৎসাহ দিয়েছিলেন।

প্রেসিডেন্টের জন্য তার কোনো বার্তা আছে কি না—একজন সাংবাদিকের এমন সরাসরি প্রশ্নের জবাবেই কেবল তিনি ট্রাম্পের প্রসঙ্গ টেনেছিলেন। ৩১ মার্চ রোমের বাইরে ক্যাস্টেল গানডলফোয় পোপ বলেন, 'আমাকে বলা হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি যুদ্ধ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আশা করি তিনি সহিংসতা এবং বোমাবর্ষণ কমানোর পথ খুঁজছেন।'

পোপ লিও জানিয়েছেন, তিনি যুদ্ধের বিষয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলেননি। তবে ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সাথে টেলিফোনে কথা বলেছেন। সেখানে তিনি মধ্যপ্রাচ্যে একটি 'ন্যায়সঙ্গত এবং দীর্ঘস্থায়ী শান্তি' নিশ্চিত করতে সংলাপ এবং সংঘাত অবসানের গুরুত্বের ওপর পুনরায় জোর দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / পোপ লিও / পিট হেগসেথ / মার্কিন সেনা / যিশু খ্রিষ্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • যুদ্ধ ও তীব্র দাবদাহের দ্বিমুখী সংকট: নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগে ইরানিরা
  • নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
  • হরমুজ নিয়ে ইরান-আমেরিকার যুদ্ধ: ঝুঁকিতে ফেলেছে বিশ্বের অন্যান্য নৌপথকেও
  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]