যুক্তরাষ্ট্র-চীন যুদ্ধ হলে সিঙ্গাপুর কি রক্ষা পাবে?
শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার এক অজেয় দ্বীপ হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত ছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরানের চলমান যুদ্ধে সেই জাঁকজমকপূর্ণ আমিরাত এখন প্রতিনিয়ত মিসাইল আর ড্রোনের আঘাতে কার্যত এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই ভয়ংকর বিপর্যয় কি এশিয়া মহাদেশের আরেক সমৃদ্ধ নগররাষ্ট্র সিঙ্গাপুরের জন্য কোনো অশনিসংকেত বয়ে আনছে?
