Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
যুদ্ধ কি ‘আমেরিকা ফার্স্ট’ নীতির বাস্তবায়ন? মার্কিন জনগণের উদ্দেশে পেজেশকিয়ানের খোলা চিঠি

আন্তর্জাতিক

সিএনএন
02 April, 2026, 06:45 pm
Last modified: 02 April, 2026, 06:49 pm

Related News

  • হরমুজে ইরান টোল বসাবে না, তবে আমেরিকা বসাতে পারে: ট্রাম্প
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করছে ইরান

যুদ্ধ কি ‘আমেরিকা ফার্স্ট’ নীতির বাস্তবায়ন? মার্কিন জনগণের উদ্দেশে পেজেশকিয়ানের খোলা চিঠি

ইরানের প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, “আজকের দিনে যুক্তরাষ্ট্র সরকারের অগ্রাধিকার তালিকায় কি সত্যিই ‘আমেরিকা ফার্স্ট’ (সবার আগে আমেরিকা নীতি) রয়েছে?”
সিএনএন
02 April, 2026, 06:45 pm
Last modified: 02 April, 2026, 06:49 pm

গত ৩১ জানুয়ারি, ইরানের রাজধানী তেহরানের একটি মাজারে ভাষণ দেওয়ার সময় মাসুদ পেজেশকিয়ান। ফাইল ছবি: রয়টার্স

ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যুদ্ধ কি সত্যিই "আমেরিকা ফার্স্ট" নীতিকে এগিয়ে নিচ্ছে? যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে এক খোলা চিঠিতে এই প্রশ্ন রেখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

গতকাল বুধবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম 'এক্সে' (সাবেক টুইটার) তিনি এই চিঠি প্রকাশ করেন। সেখানে তিনি লিখেছেন, "এই যুদ্ধের মাধ্যমে ঠিক কোন আমেরিকান জনগণের স্বার্থ রক্ষা করা হচ্ছে?"

ওই একই দিনে কয়েক ঘণ্টা পরই ইরান যুদ্ধ নিয়ে প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।

পেজেশকিয়ান প্রশ্ন তোলেন, "আজকের দিনে যুক্তরাষ্ট্র সরকারের অগ্রাধিকার তালিকায় কি সত্যিই 'আমেরিকা ফার্স্ট' (সবার আগে আমেরিকা নীতি) রয়েছে?"

চিঠিতে তিনি বলেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, সম্প্রসারণবাদ, উপনিবেশবাদ বা আধিপত্যের পথ বেছে নেয়নি এবং কোনো যুদ্ধও শুরু করেনি। তার ভাষায়, ইরানকে হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে "ক্ষমতাবানদের রাজনৈতিক ও অর্থনৈতিক খামখেয়ালির ফল।"

উপসাগরীয় অঞ্চলে বেসামরিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ইরানের প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মতো পদক্ষেপকে তিনি "বৈধ আত্মরক্ষা" হিসেবেও উল্লেখ করেছেন।

এই চিঠি প্রণয়নে ইরানের শীর্ষ নেতৃত্বের অন্য কোনো অংশ জড়িত ছিল কি না, তা স্পষ্ট নয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এক মাসেরও বেশি সময় ধরে জনসমক্ষে আসেননি বা কোনো বক্তব্য দেননি।

চিঠিতে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের মধ্যে পার্থক্যের ইঙ্গিত দেন। তিনি বলেন, ইরানকে ভুলভাবে বোঝা হয়েছে এবং "ইরানের জনগণ অন্য কোনো জাতির প্রতি—যার মধ্যে আমেরিকা, ইউরোপ বা প্রতিবেশী দেশগুলোও রয়েছে—কোনো শত্রুতা পোষণ করে না।"

তিনি আরও বলেন, "এটি ইরানি সংস্কৃতি ও সামষ্টিক চেতনার গভীরে প্রোথিত একটি নীতি—কোনো সাময়িক রাজনৈতিক অবস্থান নয়।"

অন্যদিকে, চিঠি প্রকাশের পর দেওয়া ভাষণে ট্রাম্প ইরানের নেতৃত্বকে "পৃথিবীর সবচেয়ে সহিংস ও সন্ত্রাসী প্রবণতাসম্পন্ন শাসনব্যবস্থা" বলে আখ্যা দেন এবং সতর্ক করেন, দেশটি যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তবে তা "অসহনীয় হুমকি" হয়ে উঠবে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান যুদ্ধ "শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে" এবং ইরানের অধিকাংশ সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে।

এদিকে নিজের চিঠিতে পেজেশকিয়ান বিশ্ব এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে সতর্ক করেন। তিনি বলেন, "সংঘাতের পথে এগিয়ে যাওয়া এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ব্যয়বহুল এবং নিষ্ফল।"

 

Related Topics

টপ নিউজ

ইরান / মাসুদ পেজেশকিয়ান / খোলা চিঠি / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • হরমুজে ইরান টোল বসাবে না, তবে আমেরিকা বসাতে পারে: ট্রাম্প
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করছে ইরান

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]