Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
31 March, 2026, 04:30 pm
Last modified: 31 March, 2026, 04:37 pm

Related News

  • ব্যবসা সহজ করতে আমদানি পণ্যে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ প্রথার অবসান হচ্ছে
  • ৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০% উন্নীত করা সম্ভব: প্রধানমন্ত্রী
  • ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • বড় ছাড় দিলেও রাজস্ব আদায় কীভাবে বাড়বে, সে হিসাব দিলেন এনবিআর চেয়ারম্যান
  • কর ফাইলে বাড়তি স্বর্ণ দেখিয়ে কর ফাঁকি দেওয়া ঠেকাতে ১৫% গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব এনবিআরের

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

আয়কর বাড়ানোর পাশাপাশি এনবিআর চেয়ারম্যান জানান, আগামী বাজেটে তামাকজাত পণ্যের মূল্য বৃদ্ধির পরিকল্পনাও তাদের রয়েছে।
টিবিএস রিপোর্ট
31 March, 2026, 04:30 pm
Last modified: 31 March, 2026, 04:37 pm
ছবি: সংগৃহীত

দেশের অতি ধনীদের ওপর আয়করের হার আরও বাড়তে যাচ্ছে। ব্যক্তিশ্রেণির করদাতার ক্ষেত্রে সর্বোচ্চ করহার বিদ্যমান ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৭-২৮ অর্থবছর থেকে এই নতুন কর হার কার্যকর হতে পারে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নেতৃবৃন্দের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এই পরিকল্পনার কথা জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, 'আমাদের পরিকল্পনা আছে আগামী অর্থবছরের পরের বছর থেকে এটি কার্যকর করার। এই প্রস্তাবটি আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে দেব।'

কোন পর্যায়ের ধনীদের ওপর এই কর কার্যকর হবে, সে বিষয়ে তিনি বলেন, 'সুপার রিচ গ্রুপ—যাদের বার্ষিক আয় ১ কোটি টাকা, দেড় কোটি টাকা কিংবা ৫ কোটি টাকার বেশি—এমন যেকোনো একটি নির্দিষ্ট অতি ধনী গ্রুপের ওপর আমরা এই বর্ধিত কর হার চালু করতে পারি।'

আয়কর বাড়ানোর পাশাপাশি তামাকজাত পণ্যের বিষয়েও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে এনবিআর। চেয়ারম্যান জানান, আগামী বাজেটে তামাকজাত পণ্যের মূল্য বৃদ্ধির পরিকল্পনাও তাদের রয়েছে।

সভায় ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

এনবিআর / ট্যাক্স / করহার / কর / ধনী / তামাকজাত পণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ব্যবসা সহজ করতে আমদানি পণ্যে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ প্রথার অবসান হচ্ছে
  • ৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০% উন্নীত করা সম্ভব: প্রধানমন্ত্রী
  • ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • বড় ছাড় দিলেও রাজস্ব আদায় কীভাবে বাড়বে, সে হিসাব দিলেন এনবিআর চেয়ারম্যান
  • কর ফাইলে বাড়তি স্বর্ণ দেখিয়ে কর ফাঁকি দেওয়া ঠেকাতে ১৫% গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব এনবিআরের

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]