Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?: সড়ক পরিবহনমন্ত্রীর উদ্দেশে জামায়াতের সংসদ সদস্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 March, 2026, 10:00 pm
Last modified: 30 March, 2026, 10:07 pm

Related News

  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?: সড়ক পরিবহনমন্ত্রীর উদ্দেশে জামায়াতের সংসদ সদস্য

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সাইফুল আলম এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
30 March, 2026, 10:00 pm
Last modified: 30 March, 2026, 10:07 pm
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের দেওয়া 'ঈদযাত্রায় স্বস্তি ছিল'—এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম। ঈদযাত্রায় বিপুল প্রাণহানির চিত্র তুলে ধরে তিনি প্রশ্ন করেছেন, আর কত লোক মারা গেলে মন্ত্রী অস্বস্তিবোধ করবেন? একইসঙ্গে তিনি সড়ক পরিবহনমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সাইফুল আলম এসব কথা বলেন।

তিনি বলেন, "গতকাল রোববার সড়ক পরিবহনমন্ত্রী ঈদযাত্রা সম্পর্কে বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ঈদযাত্রায় স্বস্তি ছিল। ঈদযাত্রার স্বস্তিটা আপনাদের সামনে বলতে চাই। বিআরটিএর প্রতিবেদন অনুযায়ী, ঈদযাত্রায় ১৭০ জন মারা গেছে। যাত্রীকল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী ৩৭০ জন। এরপর আমরা দেখলাম, দৌলতদিয়ায় একটা আস্ত বাস পানির নিচে চলে গেল। আমাদের সড়কমন্ত্রী বলল, স্বস্তির যাত্রা ছিল। আমার প্রশ্ন হলো আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?"

দৌলতদিয়ায় লঞ্চঘাট এলাকায় বাস দুর্ঘটনায় প্রাণহানি ও সরকারের পক্ষ থেকে দেওয়া সহায়তার সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, "দৌলতদিয়ায় এত মানুষ মারা গেল কিন্তু সড়ক পরিবহনমন্ত্রী গেলেন না। ওখানে যারা মারা গেছেন, তাদের মাত্র ২৫ হাজার টাকা...জীবনের মূল্য মাত্র ২৫ হাজার টাকা! আহতদের জন্য ১৫ হাজার টাকা।"

বিদেশের উদাহরণ টেনে সাইফুল আলম বলেন, "ব্রিটেন হলে সড়ক পরিবহনমন্ত্রী এতক্ষণ পদত্যাগ করতেন।" এ সময় তিনি প্রশ্ন রাখেন, সড়ক পরিবহনমন্ত্রী পদত্যাগ করবেন কি না? তিনি পদত্যাগের চিন্তা করবেন কি না?

Related Topics

টপ নিউজ

সড়ক পরিবহনমন্ত্রী / জামায়াত / সংসদ সদস্য / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]