হামের লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধে কী পরামর্শ চিকিৎসকদের?
বর্তমানে দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোরসহ বেশ কয়েকটি জেলায় হামের প্রকোপ বেশি। তাই অভিভাবকদের এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
