Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
চট্টগ্রাম মেডিকেলে হামের প্রকোপ: আক্রান্ত ১৮ শিশু, শয্যা সংকটে ব্যাহত চিকিৎসা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 March, 2026, 02:05 pm
Last modified: 30 March, 2026, 02:06 pm

Related News

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬৬১
  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৮
  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩

চট্টগ্রাম মেডিকেলে হামের প্রকোপ: আক্রান্ত ১৮ শিশু, শয্যা সংকটে ব্যাহত চিকিৎসা

টিবিএস রিপোর্ট
30 March, 2026, 02:05 pm
Last modified: 30 March, 2026, 02:06 pm
ফাইল ছবি/সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার উপসর্গ নিয়ে আরও অন্তত ২০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এক রাতের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এক শিশুর শরীরে রুবেলা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী। এর আগে হাসপাতালে ১০ জন শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল এবং উপসর্গ নিয়ে ভর্তি ছিল ১৪ জন। গত তিন দিনে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সংক্রমণ নিয়ন্ত্রণে শিশু ওয়ার্ডে আলাদা একটি 'কর্নার' করে রোগীদের রাখা হচ্ছে। তবে রোগীর চাপ বাড়ায় তীব্র শয্যা সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক ক্ষেত্রে এক শয্যায় একাধিক শিশুকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ও দায়িত্বরত চিকিৎসক ডা. জান্নাতুল আদম টিবিএসকে বলেন, 'আক্রান্ত শিশুদের অক্সিজেন দেওয়া হচ্ছে। অবস্থার অবনতি হলে তাদের আইসিইউতে স্থানান্তর করা হবে।'

তিনি আরও বলেন, 'হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা সবসময় ঝুঁকিতে থাকে। শিশু ওয়ার্ডে বেড সংকট থাকায় এক বেডে দুইজন করে রোগী রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের অনেকেই নবজাতক হওয়ায় তাদের হামের টিকা দেওয়ার বয়স হয়নি। একজন শিশু একটি ডোজ টিকা নিয়েছে।' 

চিকিৎসকরা জানান, আক্রান্তদের মধ্যে অধিকাংশ শিশুর বয়স ১৫ মাসের নিচে। এমনকি ৬ মাসের কম বয়সী শিশুও রয়েছে, যাদের এখনো টিকা নেওয়ার বয়স হয়নি। 

চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়ায়। জ্বর, সর্দি, কাশি ও চোখ লাল হওয়ার পর শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেওয়া এর সাধারণ লক্ষণ। জটিলতা দেখা দিলে নিউমোনিয়াসহ গুরুতর অবস্থার সৃষ্টি হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চট্টগ্রাম অঞ্চলের সার্ভেইল্যান্স টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. খাদিজা আখি টিবিএসকে জানান, ভর্তি হওয়া শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুই-তিন দিনের মধ্যে ফলাফল পাওয়া গেলে সিভিল সার্জনের মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম টিবিএসকে বলেন, 'আমরা মোট ৪০টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছি। এর মধ্যে দুই দিন আগে দুইজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সর্বশেষ গতকালও নতুন করে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।' 
 

Related Topics

টপ নিউজ

হাম / হাম সংক্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬৬১
  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৮
  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]