Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ঢাকার উচ্চ সংক্রমিত এলাকাগুলোতে বেশি বেশি অ্যান্টিজেন টেস্ট করতে হবে

বাংলাদেশ

ডা. মো. মুশতাক হোসেন
17 April, 2021, 10:05 am
Last modified: 17 April, 2021, 10:06 am

Related News

  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ হলেও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে অনেকেই: গবেষণা
  • রাজশাহী মেডিকেলের ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ
  • নিউজিল্যান্ডে অনুশীলন শুরুর রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় শরিফুলরা
  • ভক্তের কাণ্ডে করোনা পরীক্ষার সামনে ক্রিকেটাররা

ঢাকার উচ্চ সংক্রমিত এলাকাগুলোতে বেশি বেশি অ্যান্টিজেন টেস্ট করতে হবে

এখন শুধু ঢাকার বাইরে যেসব এলাকায় আর-টিপিসিআর ল্যাব নেই সেখানে অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে।
ডা. মো. মুশতাক হোসেন
17 April, 2021, 10:05 am
Last modified: 17 April, 2021, 10:06 am
অলঙ্করণ-টিবিএস

দেশে করোনাভাইরাসের সংক্রমণের পিক টাইম চলছে এখন। তাই টেস্টের চাহিদা বাড়ছে। যেখানে টেস্টের চাহিদা বেশি সেখানে বেশি বেশি অ্যান্টিজেন টেস্ট চালু করতে হবে। এজন্য টেস্ট করতে আসা ব্যক্তিকে প্রস্তাব করার প্রয়োজন নেই যে অ্যান্টিজেন নাকি আরটি-পিসিআর টেস্ট করবে। সবাইকে অ্যান্টিজেন টেস্ট করার পর যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তাদের আরটি-পিসিআর টেস্ট করবে। এতে মানুষের ভোগান্তি কমবে এবং দ্রুত অধিক সংখ্যক মানুষকে টেস্ট করে রিপোর্ট দেয়া যাবে। ফলে সংক্রমিত ব্যক্তিদের দ্রুত আইসোলেট করা যাবে। 

ঢাকা শহরের উচ্চ সংক্রমিত এলাকাগুলোতে বেশি বেশি অ্যান্টিজেন টেস্ট করতে হবে। এখন শুধু ঢাকার বাইরে যেসব এলাকায় আর-টিপিসিআর ল্যাব নেই সেখানে অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। কিন্তু ঢাকায় রোগী বেশি আর ঢাকায় টেস্টের জন্য চাপও বেশি। মুগদা মেডিকেল কলেজ, বিএসএমএমইউ থেকে শুরু করে ব্রাকের স্যাম্পল কালেকশন বুথেও প্রতিদিন টেস্টের জন্য দীর্ঘ লাইন হচ্ছে। রোগীরা জ্বর নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছে। এসব জায়গায় অ্যান্টিজেন টেস্ট চালু করা হলে অল্প সময়ে অধিক মানুষকে টেস্ট করা যাবে। অ্যান্টিজেন টেস্টের কিট সংকট নেই। আর সংকট দেখা দিলে আমদানি করা যাবে। আরটি-পিসিআর এর মত অ্যান্টিজেন টেস্টে অত ব্যবস্থাপনা বা দক্ষ জনবলের প্রয়োজন হয়না। অ্যান্টিজেন টেস্টের জন্য দক্ষ জনবল আমাদের স্বাস্থ্যখাতে আছে।

এখন টেস্টের সংখ্যা বেড়েছে, তবে আরো বাড়াতে হবে। যদিও কয়েকদিন ধরে টেস্ট কম হচ্ছে। টেস্টের সংখ্যা বাড়িয়ে দ্রুত অধিক মানুষকে শনাক্ত করে আইসোলেটেড করতে পারলে লকডাউনের সুফল পাওয়া যাবে। ঢাকার সব হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট চালু করা গেলে রোগীর ভোগান্তি কমবে।

বাড়িতে বয়স্ক বা অসুস্থ রোগীদের কোভিড টেস্টের জন্য নমুনা সংগ্রহে যে ৩০০ টাকা নেয় সেটা ঠিক আছে।তবে লাইনে দাঁড়িয়ে যারা কোভিড টেস্ট করে তাদের টেস্ট ফ্রিতে করা উচিৎ বলে আমি মনে করি। বেসরকারি পর্যায়েও টেস্টের খরচ কমানো গেলে ভালো হয়।

আরটি-পিসিআর টেস্টের জন্য টেকনোলজিস্ট সংকট এখনো রয়েছে। এখন যারা আছে ১৩ মাস ধরে রাত দিন কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে গেছে। টেকনোলজিস্ট আরো বাড়াতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য টেস্ট করে আক্রান্ত ব্যক্তিকে আইসোলেট করা জরুরি।  

 

  • ডা. মো. মুশতাক হোসেন, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা

 

 

Related Topics

টপ নিউজ

করোনা পরীক্ষা / অ্যান্টিজেন টেস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ হলেও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে অনেকেই: গবেষণা
  • রাজশাহী মেডিকেলের ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ
  • নিউজিল্যান্ডে অনুশীলন শুরুর রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় শরিফুলরা
  • ভক্তের কাণ্ডে করোনা পরীক্ষার সামনে ক্রিকেটাররা

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]