ঈদের ছুটিতেও ঢাকা ছাড়তে পারেননি যারা
নাড়ির টানে বাড়ি ফেরার চিরাচরিত দৃশ্যের আড়ালে প্রতি বছরই রাজধানীর রাজপথে থেকে যায় হাজারো মানুষ। জীবিকার লড়াই আর পেশাগত দায়িত্ব থেকে বিরতি পেয়ে একদল মানুষ যখন ঘরে ফিরেছেন, অন্য দলটির কাছে তখন ঈদ মানে কেবলই দায়িত্ব পালন আর বাড়তি রোজগার। কেন এই নগরবাসীরা বাড়ি ফিরতে পারেন না? কী চলে তাদের মনের ভিতর?
