কমলাপুরে সকাল থেকেই যাত্রীদের দীর্ঘ অপেক্ষা কেন?
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আকাঙ্ক্ষিত ট্রেনের দেখা পাচ্ছিলেন না কেউই। শিডিউল বিপর্যয়ে পড়ে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ছেড়ে যায় পাঁচ ঘণ্টা দেরিতে। আর একতা এক্সপ্রেস প্রায় সাত ঘণ্টা পরও স্টেশনে এসে পৌছায়নি।
