Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া

আন্তর্জাতিক

ওয়াল স্ট্রিট জার্নাল
18 March, 2026, 03:40 pm
Last modified: 18 March, 2026, 03:47 pm

Related News

  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করছে ইরান
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • আমি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না, ওবামার চুক্তি ছিল পারমাণবিক অস্ত্রের পথ: ট্রাম্প
  • লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ: সুইজারল্যান্ডে আলোচনা বাতিলের পর মার্কিন কর্মকর্তার দাবি

ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া

রাশিয়া ইরানকে স্যাটেলাইট ইমেজ (উপগ্রহ চিত্র) সরবরাহ করার পাশাপাশি ড্রোন প্রযুক্তির আধুনিকায়নেও সহযোগিতা করছে। মস্কো মূলত তার নিকটতম মধ্যপ্রাচ্য অংশীদারকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে টিকিয়ে রাখতে এবং এই যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়।
ওয়াল স্ট্রিট জার্নাল
18 March, 2026, 03:40 pm
Last modified: 18 March, 2026, 03:47 pm
ইউক্রেনের কিয়েভের আকাশে রুশ বাহিনীর ব্যবহৃত ইরানের নকশা করা একটি শাহেদ ১৩৬ ড্রোন। ছবি: সের্গেই সুপিনস্কি/এএফপি

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বাহিনীকে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করতে ইরানকে গোয়েন্দা তথ্য ও উন্নত ড্রোন প্রযুক্তি দিয়ে সহায়তা করছে রাশিয়া। সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল' এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইরানকে স্যাটেলাইট ইমেজ (উপগ্রহ চিত্র) সরবরাহ করার পাশাপাশি ড্রোন প্রযুক্তির আধুনিকায়নেও সহযোগিতা করছে। মস্কো মূলত তার নিকটতম মধ্যপ্রাচ্য অংশীদারকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে টিকিয়ে রাখতে এবং এই যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়। রুশ কর্মকর্তাদের ধারণা, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে তা রাশিয়ার জন্য সামরিক ও অর্থনৈতিকভাবে লাভজনক হবে।

সূত্রের দাবি, রাশিয়া ইরানকে তাদের 'শাহেদ' ড্রোনের উন্নত সংস্করণ তৈরির জন্য বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেছে। এই আধুনিকায়ন মূলত ড্রোনের যোগাযোগ ব্যবস্থা, নেভিগেশন এবং নিখুঁত নিশানায় আঘাত হানার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে করা হচ্ছে। এছাড়া ইউক্রেন যুদ্ধে ড্রোন ব্যবহারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাশিয়া তেহরানকে কৌশলগত পরামর্শও দিচ্ছে। একটি অভিযানে কয়টি ড্রোন ব্যবহার করা উচিত এবং কত উচ্চতা থেকে হামলা চালালে তা সবচেয়ে কার্যকর হবে—এসব বিষয়েও ইরানকে দিকনির্দেশনা দিচ্ছে মস্কো। একজন জ্যেষ্ঠ ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তাও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক বাহিনী এবং তাদের আঞ্চলিক মিত্রদের সুনির্দিষ্ট অবস্থান সংক্রান্ত তথ্য ইরানকে সরবরাহ করছে রাশিয়া। সংঘাতের শুরুর দিনগুলোতে এই সহযোগিতা আরও গভীর হয়েছে। একজন ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা এবং একজন মধ্যপ্রাচ্যের কূটনীতিক জানিয়েছেন, রাশিয়া সম্প্রতি সরাসরি ইরানকে স্যাটেলাইট ইমেজ সরবরাহ করা শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই সহায়তা অনেকটা ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের গোয়েন্দা সহায়তার মতোই। ধারণা করা হচ্ছে, মস্কোর এই সহায়তার ফলেই সম্প্রতি ইরান এই অঞ্চলে মার্কিন রাডার সিস্টেমগুলোতে সফল হামলা চালাতে সক্ষম হয়েছে। এসব হামলার লক্ষ্যের মধ্যে ছিল জর্ডানে মোতায়েন 'টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স' বা 'থাড' সিস্টেমের আগাম সতর্কবার্তা দেওয়ার রাডার। এছাড়া বাহরাইন, কুয়েত ও ওমানেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরান।

রাশিয়ার এই সামরিক ও গোয়েন্দা সহযোগিতার বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

ইরান / রাশিয়া / ড্রোন প্রযুক্তি / মার্কিন বাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করছে ইরান
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • আমি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না, ওবামার চুক্তি ছিল পারমাণবিক অস্ত্রের পথ: ট্রাম্প
  • লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ: সুইজারল্যান্ডে আলোচনা বাতিলের পর মার্কিন কর্মকর্তার দাবি

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]