সংবিধানে অন্তর্ভুক্তির পর ‘সংবিধান সংস্কার পরিষদ’ নিয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
'সংবিধান সংস্কার পরিষদ' গঠন করতে হলে আগে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ১৫ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
