Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
15 March, 2026, 05:30 pm
Last modified: 15 March, 2026, 05:40 pm

Related News

  • এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি: চট্টগ্রামে বন্দর রক্ষা কমিটির প্রতীকী অনশন
  • এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার
  • চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী
  • ২০২৯ সালে চালু হচ্ছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: সংসদে নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য

কাস্টমস সূত্র জানায়, বন্দরের নিরাপত্তা ঝুঁকি হ্রাস, ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে অখালাসকৃত ও নিলামযোগ্য এসব পণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
15 March, 2026, 05:30 pm
Last modified: 15 March, 2026, 05:40 pm
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস

চট্টগ্রাম বন্দরের বিদ্যমান কন্টেইনার জট নিরসন এবং পোর্টের কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বড় ধরনের নিলাম কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। ২০২৬ সালের মার্চ মাস জুড়ে ই-অকশন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির মোট ৩৭৮ কনটেইনার পণ্য নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, বন্দরের নিরাপত্তা ঝুঁকি হ্রাস, ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে অখালাসকৃত ও নিলামযোগ্য এসব পণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে এই নিলাম পরিচালিত হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ (নং- ৮২/২০২৫/কাস্টমস) অনুযায়ী, 'ই-অকশন-২/২০২৬' এর আওতায় প্রথম পর্যায়ে ৪৯টি লটে ১৮০ কনটেইনার পণ্য নিলামে তোলা হবে। এই তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, প্লাস্টিক স্ক্র্যাপ, আর্ট পেপার, বিটুমিন, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেমস এবং গাড়ির পার্টসহ নানা সামগ্রী।

উল্লেখ্য, এই পণ্যচালানগুলোর নিলামে কোনো সংরক্ষিত মূল্য নির্ধারিত নেই। এই ধাপের দরপত্র বক্স আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখ দুপুর ২টায় খোলা হবে।

অন্যদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ অনুযায়ী, 'ই-অকশন-৩/২০২৬' এর আওতায় ৭৪টি লটে আরও ১৯৮ কনটেইনার পণ্য বিক্রি করা হবে। এই তালিকায় রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, মেটাল স্ক্র্যাপ ও ক্রাফট লাইনার পেপারসহ মূল্যবান শিল্পজাত পণ্য। এই ধাপের দরপত্র বক্স উন্মুক্ত করা হবে আগামী ৮ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ২টায়।

নিলাম কার্যক্রমকে অধিকতর প্রতিযোগিতামূলক করতে আগ্রহী বিডারদের জন্য পুরো মার্চ মাস জুড়ে সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। আগ্রহী ক্রেতারা ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে (http://auction.nbr.gov.bd/auction/301) নিবন্ধন করে অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন।

তবে অনলাইন বিডিংয়ের পাশাপাশি জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্র নির্ধারিত দরপত্র বক্সে জমা দিতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত সর্বোচ্চ দরদাতাদের 'আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪' এর শর্তাবলি অনুসরণ করে পণ্য খালাস করতে হবে।

চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম বন্দরকে কনটেইনার জটমুক্ত রাখতে এবং বাণিজ্যিক গতিশীলতা বজায় রাখতে এ ধরনের নিলাম কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্য কাস্টমসের ই-অকশন পোর্টালে পাওয়া যাবে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / নিলাম / পণ্য খালাস / কনটেইনার / কনটেইনার জট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি: চট্টগ্রামে বন্দর রক্ষা কমিটির প্রতীকী অনশন
  • এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার
  • চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী
  • ২০২৯ সালে চালু হচ্ছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: সংসদে নৌপরিবহনমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]