ট্রেন সময়মতো ছাড়ছে, স্বস্তিতে ঈদে ঘরমুখী মানুষ
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আজ শনিবার ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিন ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক অভিভাবক ছেলেমেয়েদের নিয়ে আগেভাগে বাড়ি ফিরছেন। তবে ঈদযাত্রা হলেও কমলাপুর রেলস্টেশনে তেমন ভিড় দেখা যায়নি।
