Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 March, 2026, 08:05 pm
Last modified: 12 March, 2026, 08:44 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারের নিরপেক্ষ অবস্থানের ওপর গুরুত্বারোপ করে বলেন, 'আজ থেকে আপনারা আর কোনো দলের নন। আপনারা এই সংসদের স্পিকার।’
টিবিএস রিপোর্ট
12 March, 2026, 08:05 pm
Last modified: 12 March, 2026, 08:44 pm
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে স্পিকার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে এবং ডেপুটি স্পিকার বিএনপির নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগের কথা জানিয়ে তারা পদত্যাগপত্র জমা দেন।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তারা পৃথকভাবে এই পদত্যাগপত্র প্রদান করেন।

পদত্যাগ পত্রে স্পিকার মেজর হাফিজ লিখেছেন, 'বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ বিএনপি'র সকল পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।' ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও তার পদত্যাগ পত্রে একই কারণ উল্লেখ করে দলীয় পদ ছেড়েছেন।

স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম অধিবেশনেই মেজর হাফিজ তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ব্যক্ত করে বলেন, 'রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে জাতীয় সংসদ।'

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারের নিরপেক্ষ অবস্থানের ওপর গুরুত্বারোপ করে বলেন, 'আজ থেকে আপনারা আর কোনো দলের নন। আপনারা এই সংসদের স্পিকার।'

অধিবেশনে বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বিগত দিনের সংসদীয় রাজনীতির সমালোচনা ও বর্তমান সংসদের প্রত্যাশা তুলে ধরেন। 

তিনি বলেন, 'আজকের এই সংসদ চব্বিশের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সংসদ। এই দেশের সংসদ ও সংসদীয় রাজনীতি খুব কম সময় কার্যকর ছিল। বেশিরভাগ সময়ে এই সংসদ ছিল ডামি সংসদ। এইখানে যারা অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, তাদের অনেকেই সুবিচার করতে পারেননি। আপনি (মেজর হাফিজ) ইতোমধ্যে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এখন আপনি সবার। আমরা মনে করি, আপনার কাছে সরকারি দল ও বিরোধী দল আলাদা কিছু হবে না।' 

৩ দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে এনসিপি

এদিকে ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচি প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, 'আমাদের গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে অবস্থান কর্মসূচি করেছি। প্রথম অধিবেশন বসেছে পার্লামেন্টের। সেখানে কিছু অমীমাংসিত বিষয় আছে। ওগুলোর ব্যাপারে আমাদের অবস্থান জানাতে আমরা গিয়েছি এবং এটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের অধিকার।' 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সম্পর্কে নিজের পর্যবেক্ষণ জানিয়ে সারোয়ার তুষার আরও বলেন, 'শপথ ভঙ্গের বাইরে বেশকিছু ইতিবাচক দিক অবশ্যই আছে। কিন্তু শপথ নেয়ার আগে বিএনপি একবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে। আজকে তারা সরকারি দল থেকে ডেপুটি স্পিকার দিয়ে এই ইঙ্গিত দিল যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না। কারণ জুলাই সনদে বলে দেওয়া আছে যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে।' 

তিনি আরও বলেন, 'এটা যতই চার্মিং লাগুক গণতান্ত্রিক সংস্কারের যে মীমাংসিত বিষয়গুলো সেগুলো সরকার ইচ্ছা মতো করছে। গণতান্ত্রিক সংস্কারটা বিএনপি প্রক্রিয়া এবং গণরায় না মেনে নিজেদের ইচ্ছামত করার চেষ্টা করছে বা না করার চেষ্টা করছে তারই প্রমাণ হলো ডেপুটি স্পিকার নিজের দল থেকে দেওয়া।'

Related Topics

টপ নিউজ

মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম / কায়সার কামাল / বিএনপি / স্পিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]