নগরবাসীর নিরাপদ ঈদ যাত্রা নিয়ে কী বলেছেন ডিএমপি কমিশনার?
নগরবাসীর ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে লক্কর ঝক্কর বাস রাস্তায় নামতে দেয়া হবে না। যত্রতত্র যাত্রী ওঠা নামা করতে পারবে না বলে জানিয়েছেন ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ১১ মার্চ রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্নে ও চাঁদা মুক্ত করার লক্ষ্যে মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
