ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩ শতাংশ
দেশে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে। রোববার, ৮ মার্চ প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো—বিবিএসের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
