Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
মিনাবে স্কুলে হামলা ইরানেরই কাজ, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক

আরটি
08 March, 2026, 04:30 pm
Last modified: 08 March, 2026, 04:36 pm

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

মিনাবে স্কুলে হামলা ইরানেরই কাজ, দাবি ট্রাম্পের

তবে ট্রাম্পের এই বক্তব্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সিএনএন, নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানে পাওয়া তথ্যের সঙ্গে সাংঘর্ষিক।
আরটি
08 March, 2026, 04:30 pm
Last modified: 08 March, 2026, 04:36 pm
গত ২ মার্চ ইরানের মিনাবে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। ছবি: আরটিডটকম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মিনাবে একটি স্কুলে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই হামলায় ১৭৫ জন নিহত হয়, যাদের বেশিরভাগই শিশু। 

ট্রাম্পের দাবি, সম্ভবত ইরানেরই ত্রুটিপূর্ণ ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি ঘটেছে।

তবে ট্রাম্পের এই বক্তব্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সিএনএন, নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানে পাওয়া তথ্যের সঙ্গে সাংঘর্ষিক।

স্যাটেলাইট ছবি ও অন্যান্য ভিজ্যুয়াল প্রমাণের ভিত্তিতে এসব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি কাছাকাছি সম্ভবত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলার সময় দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয় মার্কিন হামলায় ধ্বংস হয়ে যায়।

শনিবার এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমার মতে, আমি যা জানি সে হিসেবে ইরানই এই হামলা করেছে।'

এরপর এক প্রতিবেদক মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে প্রশ্ন করেন, 'এটা কি সত্যি... এটি [স্কুলে হামলা] ইরানই করেছে?'

জবাবে হেগসেথ বলেন, 'আমরা বিষয়টি তদন্ত করছি।'

তিনি আরও বলেন, 'একমাত্র ইরানই বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানায়।'

এ সময় ট্রাম্প বলেন, 'আমরা মনে করি এটি ইরানই করেছে, কারণ আপনারা জানেন, তাদের গোলাবারুদ খুবই ত্রুটির্পর্ণ।'

বৃহস্পতিবার রয়টার্স দুজন মার্কিন কর্মকর্তার বরাতে জানায়, মার্কিন সামরিক তদন্তকারীরা মনে করছেন মিনাবের ওই স্কুলে হামলার জন্য সম্ভবত মার্কিন বাহিনীই দায়ী।

তবে তদন্ত চলমান থাকায় এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে মিনাবের স্কুল ধ্বংসের ঘটনাটি এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী একক হামলা।

জাতিসংঘ এ হামলাকে 'শিশুদের ওপর, শিক্ষার ওপর এবং পুরো একটি সম্প্রদায়ের ভবিষ্যতের ওপর গুরুতর আঘাত' হিসেবে নিন্দা জানিয়েছে। 

সংস্থাটি জোর দিয়ে বলেছে, 'মানুষের জীবনকে কখনোই তুচ্ছ ভাবা উচিত নয়।'

Related Topics

টপ নিউজ

ইরান / স্কুলে হামলা / ডোনাল্ড ট্রাম্প / যুক্তরাষ্ট্র / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]