মধ্যপ্রাচ্যের সব দেশেই কি ইরানের সম্পদ বাজেয়াপ্ত হবে?
ইরান যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার প্রতিশোধ নিতে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানছে তেহরান। এর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাতে থাকা কয়েকশ কোটি ডলারের ইরানি সম্পদ ও তহবিল বাজেয়াপ্ত করার পরিকল্পনা করছে আমিরাত সরকার। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
