Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি

আন্তর্জাতিক

আল-জাজিরা
06 March, 2026, 09:45 pm
Last modified: 06 March, 2026, 09:50 pm

Related News

  • আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প
  • মাশহাদে সমাহিত হলেন খামেনি, সপ্তাহব্যাপী জানাজায় ট্রাম্পকে হত্যার স্লোগান
  • ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের স্বপ্নে ইন্ধন জোগান কে এই ৩৪ বছর বয়সী নারী
  • 'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প
  • ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি

অনুষ্ঠানে মেসিকে পাশে নিয়ে ট্রাম্প বলেন, ‘কোনো মার্কিন প্রেসিডেন্ট যা বলার সুযোগ পাননি, তা বলার সৌভাগ্য আমার হচ্ছে: ‘‘হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি’’।’ তিনি আরও বলেন, ‘লিও, তুমি এসেছ এবং জিতেছ। এটা করা খুব কঠিন, খুবই অসাধারণ।’
আল-জাজিরা
06 March, 2026, 09:45 pm
Last modified: 06 March, 2026, 09:50 pm
হোয়াইট হাউসের ইস্ট রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে মেজর লিগ সকার চ্যাম্পিয়নদের সম্মান জানাতে ইন্টার মিয়ামি অধিনায়ক লিওনেল মেসির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সেখানে পৌঁছেছেন। ছবি: জোনাথন আর্নস্ট/রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে গিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও তার দল ইন্টার মায়ামি। কিন্তু সেখানে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে হাততালি দিয়ে এখন তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফুটবল বিশ্বের এই মহাতারকা।

গত ডিসেম্বরে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে মেজর লিগ সকার (এমএলএস) শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। সেই সাফল্য উদ্‌যাপনেই হোয়াইট হাউসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মেসি টানা দ্বিতীয় মৌসুমের মতো লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে মেসিকে পাশে নিয়ে ট্রাম্প বলেন, 'কোনো মার্কিন প্রেসিডেন্ট যা বলার সুযোগ পাননি, তা বলার সৌভাগ্য আমার হচ্ছে: ''হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি''।' তিনি আরও বলেন, 'লিও, তুমি এসেছ এবং জিতেছ। এটা করা খুব কঠিন, খুবই অসাধারণ।'

ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠানস্থলে প্রবেশ করলেও পুরো সময় মেসি ছিলেন নীরব। তবে অনুষ্ঠানের শুরুতেই ট্রাম্প ইরান যুদ্ধ, ভেনেজুয়েলার পরিস্থিতি এবং শুল্ক বা ট্যারিফ নিয়ে রাজনৈতিক বক্তব্য শুরু করেন।

ট্রাম্প দম্ভভরে বলেন, 'যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আমাদের চমৎকার ইসরায়েলি অংশীদারদের সঙ্গে মিলে শত্রুকে পুরোপুরি গুঁড়িয়ে দিচ্ছে।' তিনি জানান, শনিবার শুরু হওয়া এই হামলায় ইতিমধ্যে ১,২৩০ জন নিহত হয়েছেন।

অনুষ্ঠান চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সময় ইন্টার মিয়ামি সিএফ অধিনায়ক লিওনেল মেসি এবং তার দল হাততালি দিচ্ছেন।ছবি:জোনাথন আর্নস্ট/রয়টার্স

প্রেসিডেন্ট তার বক্তব্য শেষ করেন এই বলে: 'আমাদের লোকেরা আবারও দুর্দান্ত কাজ করছে—বিশ্বের সেরা সেনাবাহিনী।' ট্রাম্পের এই কথার পর মেসি, ইন্টার মায়ামির পুরো স্কোয়াড এবং উপস্থিত অন্যরা হাততালি দেন। আর এতেই চটেছেন অনেকে।

সোশ্যাল মিডিয়ায় বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ডের এমন আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ইরানে মার্কিন অভিযানের বড়াই শুনে হাততালি দেওয়ায় তাকে 'স্বার্থপর' ও 'ফাঁপা' মানুষ বলে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-আমেরিকান লেখক আলী আবুনিয়াহ।

'হালাল নেশন' নামে একটি এক্স অ্যাকাউন্ট লিখেছে: 'প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হারানোর পরিকল্পনার কথা বলছেন আর লিওনেল মেসি হাততালি দিচ্ছেন। মেসি ভক্তরা এখন কোথায়?'

স্প্যানিশ সাংবাদিক লেইলা হামেদ এই ঘটনাকে 'অদ্ভুত' বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, 'ডোনাল্ড ট্রাম্প পুরো ইন্টার মায়ামি স্কোয়াডের সামনে খুব স্বাভাবিকভাবে ইরানে আরও অবৈধ বোমা হামলার ঘোষণা দিচ্ছেন।'

হামেদ মনে করিয়ে দেন, গত কয়েক দিনে ইরানে শত শত শিশু নিহত হয়েছে। গত শনিবার দক্ষিণ-পূর্ব ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৬৫ জন ছাত্রী নিহত হওয়ার ঘটনাটি ছিল সবচেয়ে ভয়াবহ।

Lionel Messi CLAPS when President Trump talks about his plan to defeat Iran ??

Messi fans? pic.twitter.com/FtYmEAP2sa— Halal Nation ? (@HalalNation_) March 5, 2026

ইউটিউবের জনপ্রিয় চ্যানেল 'ট্যাকটিক্যাল ম্যানেজার' লিখেছে: 'কখনো ভাবিনি ডোনাল্ড ট্রাম্প অন্য দেশে বোমা ফেলার কথা বলবেন আর তার পেছনে মেসি এবং সুয়ারেজ দাঁড়িয়ে থাকবেন।'

রাজনৈতিক বক্তব্যের ফাঁকে ট্রাম্প অবশ্য খেলার কথাও বলেছেন। মায়ামির খেলোয়াড়দের দিকে তাকিয়ে মজা করে তিনি বলেন, 'তোমাদের দলে কি কোনো খারাপ দেখতে খেলোয়াড় আছে? আমি সুদর্শন পুরুষদের পছন্দ করি না, তাদের দেখলে নিজেকে ভালো লাগে না।'

মেসিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, 'তুমি পৃথিবীর যেকোনো জায়গায় যেতে পারতে। কিন্তু তুমি মায়ামি বেছে নিয়েছ। আবহাওয়া খুব ভালো। তুমি কি ডোরালে যাও? আমার গলফ কোর্সে গিয়ে গলফ খেলো?'

মেসি ট্রাম্পকে একটি সই করা ফুটবল উপহার দেন। ট্রাম্প জানান, তার ১৯ বছর বয়সী ছেলে ব্যারন মেসির বড় ভক্ত। তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাও উল্লেখ করেন এবং মেসিকে বলেন, 'তুমি হয়তো পেলের চেয়েও ভালো।'

ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস এবং কোচ হাভিয়ের মাশচেরানো প্রেসিডেন্টকে একটি জার্সি ও ঘড়ি উপহার দেন। ট্রাম্পের দুই মেয়াদের শাসনামলে ইন্টার মায়ামিই প্রথম এমএলএস দল যারা হোয়াইট হাউসে আমন্ত্রিত হলো।

Related Topics

টপ নিউজ

মেসি / ট্রাম্প / সাক্ষাৎ / হাততালী / ইন্টার মায়ামি / ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প
  • মাশহাদে সমাহিত হলেন খামেনি, সপ্তাহব্যাপী জানাজায় ট্রাম্পকে হত্যার স্লোগান
  • ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের স্বপ্নে ইন্ধন জোগান কে এই ৩৪ বছর বয়সী নারী
  • 'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প
  • ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]