Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
৪০ লাখ ছাড়াল ই-রিটার্ন দাখিল, সময় আছে ৩১ মার্চ পর্যন্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 March, 2026, 08:00 pm
Last modified: 04 March, 2026, 08:05 pm

Related News

  • এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • ব্যবসা সহজ করতে আমদানি পণ্যে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ প্রথার অবসান হচ্ছে
  • ৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০% উন্নীত করা সম্ভব: প্রধানমন্ত্রী
  • ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

৪০ লাখ ছাড়াল ই-রিটার্ন দাখিল, সময় আছে ৩১ মার্চ পর্যন্ত

বুধবার (৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি আগামী ৩১ মার্চের মধ্যে জরিমানা এড়াতে সকল ব্যক্তি শ্রেণির করদাতাকে রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে।
টিবিএস রিপোর্ট
04 March, 2026, 08:00 pm
Last modified: 04 March, 2026, 08:05 pm

চলতি ২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করেছেন। বুধবার (৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি আগামী ৩১ মার্চের মধ্যে জরিমানা এড়াতে সকল ব্যক্তি শ্রেণির করদাতাকে রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে।

এনবিআর জানায়, বিশেষ আদেশের মাধ্যমে এ বছর প্রবীণ করদাতা (৬৫ বছর বা তদূর্ধ্ব), বিশেষ চাহিদাসম্পন্ন, প্রবাসী বাংলাদেশি, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। গত ৪ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং ৪০ লাখের বেশি করদাতা সফলভাবে রিটার্ন দাখিল করেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর ই-রিটার্ন দাখিলের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গত বছর নির্ধারিত সময়ে ১৩ লাখ ৯৯ হাজার ৬৫৫ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছিলেন। এ বছর মার্চ মাসের প্রথম ৪ দিনেই ৩৬ হাজার ৭০০ জন করদাতা রিটার্ন জমা দিয়েছেন।

দাখিলকৃত ই-রিটার্নের মধ্যে ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন পুরুষ এবং ১১ লাখ ৩৬ হাজার ৩ জন নারী করদাতা রয়েছেন। এর মধ্যে বেতন খাত থেকে আয় দেখিয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৭৫০ জন পুরুষ এবং ৪ লাখ ৭৮ হাজার ৫৬৬ জন নারী। করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন মোট ২২ লাখের বেশি করদাতা। এছাড়া সম্পদের পরিমাণ বেশি হওয়ায় সারচার্জ পরিশোধ করেছেন প্রায় ৫০ হাজার করদাতা।

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ক্ষেত্রে অনলাইন দাখিল বাধ্যতামূলক না হলেও ই-মেইলের ([email protected]) মাধ্যমে আবেদন করে তারা ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক সংগ্রহ করতে পারছেন। এর ফলে প্রবাসীরাও সহজেই রিটার্ন দাখিল করতে পারছেন।

এনবিআর জানিয়েছে, কোনো কাগজপত্র আপলোড ছাড়াই ঘরে বসে ডেবিট-ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ, নগদ ইত্যাদি) মাধ্যমে আয়কর পরিশোধ করা যাচ্ছে। রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে একনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ প্রিন্ট নেওয়ার সুবিধা থাকায় করদাতাদের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠেছে। দাখিলকৃত রিটার্নে কোনো ভুল থাকলে ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগও রয়েছে। ইতিমধ্যে ৫৬ হাজারের বেশি করদাতা সংশোধিত রিটার্ন দাখিল করেছেন।

ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তার জন্য কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১) চালু রেখেছে এনবিআর। এছাড়া কর অঞ্চলগুলোতে স্থাপিত হেল্প-ডেস্ক থেকেও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল নিশ্চিত করতে করদাতাদের মোবাইলে এসএমএস-ও পাঠানো হচ্ছে।

Related Topics

টপ নিউজ

এনবিআর / ই-রিটার্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • ব্যবসা সহজ করতে আমদানি পণ্যে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ প্রথার অবসান হচ্ছে
  • ৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০% উন্নীত করা সম্ভব: প্রধানমন্ত্রী
  • ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]