‘ট্রাম্পের দীর্ঘ যুদ্ধের ধৈর্য্য নেই’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলার করার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। ইরানের পাল্টা হামলায় গোটা উপসাগরীয় অঞ্চল অগ্নিগর্ভ হয়ে উঠেছে। ইসরায়েলের অগণিত বিমান হামলায় পর্যুদস্ত হচ্ছে তেহরান। ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে জবাব দিচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, ইরান ইস্যুতে আমেরিকা কি ফাঁদে পড়ল?
