খামেনির মৃত্যুতে ইরানের শাসনভার এখন কার হাতে?
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ক্ষমতার পালাবদল তদারকিতে অন্তর্বর্তী সময়ের জন্য উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ বা আইনজ্ঞ।
