Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য শিগগিরই প্রবাসী কার্ড চালু করব: প্রবাসী কল্যাণ মন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 February, 2026, 03:50 pm
Last modified: 28 February, 2026, 04:01 pm

Related News

  • ফ্রান্সেরই উচিত সেমিফাইনালে আমাদের ভয় পাওয়া: লামিনে ইয়ামাল
  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩
  • রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশি কর্মীর মধ্যে ৪ জনের মৃত্যু, বাকিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে ১২ বাংলাদেশির মৃত্যু, ইরান থেকে ফিরেছেন ১৮৬ জন
  • জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই প্রবাসী ৩ দিনের রিমান্ডে

নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য শিগগিরই প্রবাসী কার্ড চালু করব: প্রবাসী কল্যাণ মন্ত্রী 

তিনি বলেন, 'স্পেনে অবস্থানরত আনডকুমেন্টেড ২৫ হাজার বাংলাদেশীকে সে দেশে বৈধকরণের জন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে এটার সমাধান করা যায় তার জন্য পদক্ষেপ নেব।' 
টিবিএস রিপোর্ট
28 February, 2026, 03:50 pm
Last modified: 28 February, 2026, 04:01 pm
ছবি: টিবিএস

নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রবাসীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার দ্রুততম সময়ের মধ্যে 'প্রবাসী কার্ড' চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, 'আমাদের সরকার ক্ষমতায় আসার পর এখন আমরা নির্বাচনি ইশতেহার অনুযায়ী আমাদের প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড খুব শিগগিরই চালু করব।' 

স্পেনে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, 'স্পেনে অবস্থানরত আনডকুমেন্টেড ২৫ হাজার বাংলাদেশীকে সে দেশে বৈধকরণের জন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে এটার সমাধান করা যায় তার জন্য পদক্ষেপ নেব।' 

সরকারের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচীর কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, 'আমরা ১৮০ দিনের যে অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচী হাতে নিয়েছি সে বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গাইডলাইন দিয়েছেন৷ আমাদের বন্ধ হয়ে থাকা শ্রমবাজার বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব দেশে শ্রমবাজার বন্ধ রয়েছে সেগুলো কিভাবে আবার চালু করা যায় সেটা নিয়ে কাজ করতে বলেছেন তিনি।' 

তিনি আরও যোগ করেন, 'বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে।' 

শ্রমবাজার সম্প্রসারণ ও দক্ষ জনশক্তি তৈরিতে সরকারের বিশেষ উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেওয়া হয়েছে এবং এই কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।' 

বন্ধ থাকা শ্রমবাজারগুলো পুনরায় চালুর বিষয়ে সুখবর দিয়ে তিনি বলেন, 'মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়ে মাস খানেকের মধ্যে আপনারা ফিডব্যাক পাবেন।' 

একই সংবাদ সম্মেলনে দেশের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, 'এখন পর্যন্ত আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রয়েছে এবং আমরা এটা সামনের দিনগুলোতেও স্থিতিশীল রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ।' 

সিলেট অঞ্চলের পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, 'আমাদের এই সিলেট পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা জোন। এখানে চারটি জেলা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। এটা একটা বর্ডার এলাকা, এখানে সীমান্তের ওপার হতে ঢলের পানি আসে এবং বন্যা হয়। এই এলাকাকে বন্যামুক্ত রাখা আমাদের জন্য চ্যালেঞ্জ।' 

এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি উল্লেখ করেন, 'এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে সক্ষম হব। এ অঞ্চলকে নদীভাঙ্গন হতে রক্ষা করতে জরুরী ভিত্তিতে যেখানে যা করা দরকার, প্রয়োজন অনুযায়ী আমরা তাই করব।'
 
Related Topics

টপ নিউজ

প্রবাসী / প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় / স্পেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
    আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ছবি: সংগৃহীত
    ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

Related News

  • ফ্রান্সেরই উচিত সেমিফাইনালে আমাদের ভয় পাওয়া: লামিনে ইয়ামাল
  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩
  • রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশি কর্মীর মধ্যে ৪ জনের মৃত্যু, বাকিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে ১২ বাংলাদেশির মৃত্যু, ইরান থেকে ফিরেছেন ১৮৬ জন
  • জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই প্রবাসী ৩ দিনের রিমান্ডে

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
খেলা

আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

5
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

6
ছবি: সংগৃহীত
খেলা

‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]