ইরানে হামলা; যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কী হবে?
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ এড়ানোর কূটনৈতিক চেষ্টার মাঝেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। ২৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল সোয়া আটটায় ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে। এর কিছুক্ষণ পরই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, দেশের ওপর থেকে হুমকি সরাতে ইরানের ওপর 'প্রি-এম্পটিভ স্ট্রাইক' চালিয়েছেন তারা।
